পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা , ২৯ জানুয়ারি : ছেলে মেয়ের বিয়ে বা শুভ উৎসবে সোনা- রুপো কিনবেন ভাবছেন? দাম যা বাড়ছে তাতে ইতিমধ্যেই আপনার মাথায় হাত পড়বে। সোনা ও রুপোর মূল্য আরও বৃদ্ধির সম্ভাবনা তথা আশঙ্কা রয়েছে। কলকাতা সহ বিশ্বজুড়ে সোনা রুপোর দাম লাফ মেরে সর্বকালীন রেকর্ড গড়েছে। বাঙালি হিন্দুর লক্ষীবার বৃহস্পতিবার,সোনা রুপোর দাম আরও বেড়েছে। রেকর্ড গড়ে সোনা-রুপোর দামে লাফ কেন? সোনা ও রুপোর দাম বেড়ে কোন জায়গায় ? বিশেষজ্ঞরা কী বলছেন?
বৃহস্পতিবার ২৯ জানুয়ারি, ২০২৬ কলকাতায় সোনা ও রুপোর দাম রেকর্ড বৃদ্ধি পাওয়ার পরে বর্তমান বাজার দরে চোখ রাখা যাক।
সোনার দাম (প্রতি ১০ গ্রাম):
২৪ ক্যারেট (পাকা সোনা): প্রায় ১,৬৮,৪২০ টাকা থেকে ১,৮১,০০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে।
২২ ক্যারেট (গয়না সোনা): প্রায় ১,৫৪,৩৯১ টাকা থেকে ১,৬৫,০০০ টাকা পর্যন্ত পৌঁছেছে।
১৮ ক্যারেট: প্রতি গ্রামের দাম প্রায় ১২,৫৩২ টাকা।
রুপোর দাম:
প্রতি কেজি: কলকাতায় রুপোর দাম নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়ে ৩,৮০,০০০ টাকা থেকে ৪,০৪,১৬০ টাকার ঘরে পৌঁছেছে।
প্রতি গ্রাম: খুচরো রুপোর দাম প্রায় ৩৮০ টাকা থেকে ৪১০ টাকা।
কেন সোনা-রুপোর দামে লাফ? বিশ্বব্যাপীর এই অভাবিত বৃদ্ধির সোনা-রুপোর দামে? কী বলছেন সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞরা?
এক কথায় বললে, বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেও নিরাপদ আশ্রয়স্থলের চাহিদা অব্যাহত থাকায় সোনা ও রুপোর দাম বৃদ্ধি পাচ্ছে। মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংকও সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে, যে কারণে সোনা, রুপো এবং অন্যান্য ধাতুর দাম বৃদ্ধি পেয়েছে।
ভূ-রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি উল্লেখযোগ্যভাবে মার্কিন ডলারের দুর্বলতা এবং বিনিয়োগকারীদের নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনাও রুপোর প্রতি আগ্রহ বাড়ায় বিশ্বজুড়ে সোনা ও রুপোর দাম রেকর্ড গড়ছে। ইউক্রেন-গাজা সংঘাত, যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি, মুদ্রাস্ফীতি এবং সৌরবিদ্যুৎ ও ইলেকট্রনিক্স শিল্পে রুপোর ব্যাপক চাহিদা বৃদ্ধি এই মূল্যবৃদ্ধির মূল কারণ বলেই ধরা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি ও শুল্ক সংক্রান্ত নীতি মার্কিন ডলারের ওপরে নেতিবাচক প্রভাব ফেলেছে বলাই বাহুল্য। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজার এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর কেনাকাটা এই দামের রেকর্ড উচ্চতাকে আরও গতি দিচ্ছে। তাঁরা আরও বলছেন,মার্কিন বেকারদের তথ্য দাবিতে এবং চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার আগে, ডলার সূচকের ওঠানামার মধ্যে সোনা ও রুপোর দাম অস্থির থাকতে পারে। অতএব, বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত।।
More Stories
ভারত- মার্কিন বাণিজ্য চুক্তি : শেয়ারবাজারে প্রবল উচ্ছ্বাসের কারণ কী?
চমকে দিলেন ট্রাম্প, কোন প্রেক্ষাপটে ভারত – মার্কিন বাণিজ্য চুক্তি? কেন ট্রাম্পের অবস্থান বদল?
ভারত – মার্কিন বাণিজ্য চুক্তি, উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী