Home » ভারত – মার্কিন বাণিজ্য চুক্তি, উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

ভারত – মার্কিন বাণিজ্য চুক্তি, উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক :  ভারত – মার্কিন বাণিজ্য চুক্তি সম্পাদন হতেই উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উল্লেখ্য, ভারত ও আমেরিকার মধ্যে বড় ধরণের বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করেছেন। বিনিময়ে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে এবং কিছু ক্ষেত্রে বাণিজ্য বাধা কমাতে রাজি হয়েছে।

“ঐতিহাসিক” ও ” গেম চেঞ্জার ”  বাণিজ্য চুক্তি সম্পাদিত হতেই নরেন্দ্র মোদি জানিয়েছেন, প্রধানমন্ত্রী জানান, “এই বাণিজ্য চুক্তির ফলে দেশের অর্থনীতিতে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। বিশ্বে বাণিজ্য আলোচনায় সরকারের স্থির ও সুপরিকল্পিত অবস্থানই এই সাফল্যের মূল ভিত্তি। তিনি বলেন, “শুল্ক নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, কিন্তু আমরা ধৈর্য ধরেছিলাম। আজ তার ফল চোখের সামনে।”

About Post Author