সময় কলকাতা ডেস্ক, ৩ ফেব্রুয়ারি : দীর্ঘদিন আটকে থাকা এবং কথাবার্তার স্তরে সীমিত থাকাভারত–আমেরিকা বাণিজ্য চুক্তি চূড়ান্ত হল। ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি এই চুক্তি নিয়ে উচ্ছ্বসিত পাশাপাশি শেয়ারবাজারে প্রবল উচ্ছ্বাসের প্রতিফলন । মঙ্গলবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই সেনসেক্স প্রায় ২,৩০০ পয়েন্ট লাফ দেয়, আর নিফটি এক ধাক্কায় উঠে যায় ৭০০ পয়েন্টেরও বেশি। দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটতেই বিনিয়োগকারীদের মনোভাব এক ঝটকায় বদলে যায়- সতর্কতা ছাপিয়ে আশাবাদের দিক।
শেয়ারবাজারে প্রবল উচ্ছ্বাসের সম্পর্কে কী বলছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা? রাইট রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ফান্ড ম্যানেজার সোনম শ্রীবাস্তবের মতে, রফতানি নির্ভর ক্ষেত্রগুলিই সবচেয়ে বেশি লাভবান হবে। তাঁর মতে, আইটি সার্ভিসেস, ফার্মাসিউটিক্যালস, স্পেশালটি কেমিক্যালস, অটো অ্যানসিলিয়ারিজ এবং বেছে নেওয়া ইঞ্জিনিয়ারিং পণ্য এই চুক্তির সরাসরি সুফল পেতে চলেছে?
শেয়ারবাজারে প্রবল উচ্ছ্বাস নিয়ে বর্তমান বাজার নিয়ে বিশেষজ্ঞরা কী বলছেন? ভারত মার্কিন বাণিজ্য চুক্তিকে ‘ব্রেক থ্রু মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন জিওজেট ইনভেস্টমেন্টের চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট। তাঁর মতে, “৫০ শতাংশ থেকে ১৮ শতাংশে শুল্ক নামানো ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারের জন্য গেম চেঞ্জার। চুক্তি বিলম্বিত হওয়াটাই ছিল বাজারের উপর সবচেয়ে বড় চাপ যা কেটে যাওয়ায় সরাসরি প্রতিফলন পড়েছে অর্থনীতিতে।।


More Stories
আর্জেন্টিনার পরাজয়ের নেপথ্যে ফকল্যান্ড?
কোটি কোটি টাকার চুক্তি :কীভাবে ধোঁকা দিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে বোকা বানালেন ভারতীয় বংশোদ্ভুত ব্যবসায়ী গৌরব?
বিশ্বকাপে শিল্পময় লাতিন আমেরিকার শিবরাত্রির সলতে আর্জেন্টিনা