সময় কলকাতা ডেস্ক, ৭ ফেব্রুয়ারি : আবার ডার্বির রং লাল হলুদ। জুনিয়র ডার্বিতে আরেকবার জয় লাল হলুদের। রিলায়েন্স ফুটবল ডেভেলপমেন্ট লীগের জোনাল স্টেজের ম্যাচে ব্যারাকপুরে ইস্টবেঙ্গল হারিয়ে দিল মোহনবাগানকে। খেলার ফল ১-০। ম্যাচের ৯ মিনিটে একমাত্র গোলটি করে রোমিন গোলদার। ছোটদের ডার্বি হলেও ম্যাচ ঘিরে ছিল উত্তেজনা। কয়েকদিনের মধ্যে বয়সভিত্তিক টুর্নামেন্টে বড় ম্যাচে এনিয়ে ইস্টবেঙ্গলের আবার জয়। শনিবার খেলায় প্রাধান্য দেখিয়েই ম্যাচ জিতে নেয় লাল হলুদের ছোটরা।
ডার্বিতে আবার ইস্টবেঙ্গল হারিয়ে দিল মোহনবাগানকে
Oplus_131072


More Stories
রিচার বিধ্বংসী ব্যাটিংয়ে ভারত ২১৭ রানের টার্গেট দিল শ্রীলঙ্কাকে
জাপানে সুচিকার পদক জয় এমএমএ-তে, জেনে নিন এমএমএ সম্পর্কে
একদিনের সিরিজে জয়ী অস্ট্রেলিয়া