সময় কলকাতা, ৯ ফেব্রুয়ারি: মাত্র ১ রানের জন্য ট্রিপল সেঞ্চুরি মিস করলেন সুদীপ ঘরামি। রঞ্জিতে বাংলার হয়ে একমাত্র মনোজ তেওয়ারির এই রেকর্ড রয়েছে। আর চার রান করলেই মনোজের সর্বোচ্চ রানের রেকর্ড ছুঁতে পারতেন সুদীপ। রঞ্জি ট্রফির কোয়ার্টারফাইনালে সুদীপের ২৯৯ রানের সৌজন্যে রানের পাহাড় গড়ল বাংলা। অন্ধ্রপ্রদেশের ২৯৫ রানের জবাবে বাংলা ৬২৯ করায় রঞ্জি ট্রফির সেমিফাইনালে যাওয়া সময়ের অপেক্ষা মাত্র। সুদীপের ম্যারাথন ইনিংসে ছিল ৩১ টি চার, ৬ টি ছয়। তাঁকে লোয়ার মিডল অর্ডার দুর্দান্ত সহযোগিতা করলেন। সাকির হাবিব গান্ধী করলেন ৯৫।সুদীপ আউট হওয়ার পরে ঝড় তুলে শামি ৩৩ বলে ৫৩ করলেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে অন্ধ্রপ্রদেশের সংগ্রহ ৩ উইকেটে ৬৪। অর্থাৎ ২৭০ রানে এখনও পিছিয়ে অন্ধ্র।
More Stories
জাপানকে হারাতে ল্যাজেগোবরে শ্রেয়সরা, জয় ২ রানে
রিচার বিধ্বংসী ব্যাটিংয়ে ভারত ২১৭ রানের টার্গেট দিল শ্রীলঙ্কাকে
জাপানে সুচিকার পদক জয় এমএমএ-তে, জেনে নিন এমএমএ সম্পর্কে