সময় কলকাতা ডেস্ক, ১৪ ফেব্রুয়ারি : যেকোনো সময় সময় আমেরিকা যে ইরান করতে পারে তা কয়েকদিন ধরেই তাদের সেনা বাহিনীর বিশেষ মহড়ার পরে সামনে আসছিল। গুঞ্জন ছিল, সামরিক মহড়া চলছে ইরান আক্রমণের লক্ষ্যে। আর এরমধ্যেই ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রার্থিত এবং পরম কাম্য লক্ষ্যের কথা ঘোষণা করলেন।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন যে ইরানে ক্ষমতার পরিবর্তন হলেই তা”সর্বোত্তম জিনিস যা ঘটতে পারে” কারণ মার্কিন প্রশাসন তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে কিনা তা বিবেচনা করে চলেছে। ইরানের উপর পারমাণবিক চুক্তির জন্য চাপ বৃদ্ধির লক্ষ্যে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী মোতায়েন করার পরে ডোনাল্ড ট্রাম্পের এই উক্তি অত্যন্ত উল্লেখযোগ্য ।
ইরানে ইসলামি ধর্মগুরুর শাসন উচ্ছেদের জন্য চাপ দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় কালে ট্রাম্প বলেন, “মনে হচ্ছে এটাই হতে পারে সবচেয়ে ভালো জিনিস। ৪৭ বছর ধরে, তারা কথা বলছে এবং কথা বলছে এবং শুধু কথাই বলছে। এইসময় আমরা বহু প্রাণ হারিয়েছি।”ট্রাম্পের বক্তব্যর পাল্টা আয়াতুল্লাহ আলী খামেইনির কোন প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায় নি।।


More Stories
আর্জেন্টিনার পরাজয়ের নেপথ্যে ফকল্যান্ড?
কোটি কোটি টাকার চুক্তি :কীভাবে ধোঁকা দিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে বোকা বানালেন ভারতীয় বংশোদ্ভুত ব্যবসায়ী গৌরব?
বিশ্বকাপে শিল্পময় লাতিন আমেরিকার শিবরাত্রির সলতে আর্জেন্টিনা