সময় কলকাতা ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি : ভারত আরও একটা ম্যাচ জিতল। তবে অনেকটাই নিষ্প্রভ থেকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে কম রানের ব্যবধানে জিতল টিম ইন্ডিয়া । প্রসঙ্গত উল্লেখযোগ্য,এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রূপের চারটি ম্যাচেই ভারত আগে ব্যাট করেছে। ২৯, ৯৩, ৬১ রানে প্রথম তিনটি ম্যাচ জিতলেও নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় এল মাত্র ১৭ রানে। ব্যাটে শিবম দুবে ও বলে বরুণ চক্রবর্তী দাপট দেখালেন। দুবে ৩১ বলে ৬৬ রান করলেন। বরুণ পেলেন ১৪ রানে ৩ উইকেট। অভিষেক শূন্য রানে আউট, শূন্যের হ্যাটট্রিক করলেন। দুবে, ঈশান, হার্দিক দ্রুত রান তুললেও সূর্য -তিলক অনেকটাই মন্থর ছিলেন। তবুও জয় এল। ভারতের সুপার এইটের প্রথম ম্যাচ ২২ তারিখ – দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। কার্যত সেদিন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত প্রথম প্রবল শক্তিশালী প্রতিপক্ষের মুখে পড়তে চলেছে।।
নিষ্প্রভ ভারত জিতল দুবে-বরুণের দাপটে
Oplus_131072


More Stories
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ : ছক্কা মারার রাজা
আবার বিজয়ী, ইতিহাস গড়ল ভারত
2026 টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল : কে জিতবে?