পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা : অস্ট্রেলিয়ার পরে এবার শ্রীলংকাকেও হারিয়ে দিয়েছে জিম্বাবুয়ে। বলাবাহুল্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে অশ্বমেধের ঘোড়ার মত ছুটছে জিম্বাবুয়ে, আর এই দৌড়ের অন্যতম বাজিগর ব্রায়ান জন বেনেট। ওপেনার, ম্যাচের শুরুতে ব্যাট হাতে নামেন অথচ আউট করা যাচ্ছে না তাঁকেই । ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ লীগের খেলায় একবারও আউট হন নি তিনি। তাঁর উত্থান চোখে পড়ার মত। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন খুব বেশিদিন হয়নি । অভিজ্ঞতা ও কম। বিশ্বকাপে জিম্বাবুয়ের মতো অপরাজিত তাঁদের তরুণ ওপেনার ব্রায়ান বেনেটের বয়স মাত্র ২২। হারারের বাসিন্দা বেনেট ২০২৫ সালের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের হয়ে দ্রুততম টেস্ট সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন । টেস্টের মত একদিনের ম্যাচ বা টি টোয়েন্টি আন্তর্জাতিক সব ফরম্যাটে-ই শতরানের স্বাদ পেয়ে গেছেন তিনি।তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে তার পারফরম্যান্স আচমকা নয়। গত কয়েক মাস ধরেই দারুণ ফর্মে আছেন তিনি, যা তাঁকে টি-টোয়েন্টি র্যাংকিং এ ব্যাটসম্যান হিসেবে প্রথম কুড়িজনের মধ্যে এনে দিয়েছে। ওপেনার হলেও বল হাতে তিনি মাঝে মাঝেই সাফল্য পেয়েছেন। অলরাউন্ডার হিসেবেও তাঁকে ধরা যায়। অস্ট্রেলিয়াকে এবার বিশ্বকাপ থেকে ছিটকে দেওয়ার পেছনে অন্যতম ভূমিকা তাঁর। বৃহস্পতিবার শ্রীলংকার ঘরের মাঠে শ্রীলংকাকে হারিয়ে আরও একটি তথাকথিত অঘটনের অন্যতম নায়কও তিনি। অজিদের বিরুদ্ধে অপরাজিত ৬৪ রানের পরে শ্রীলংকার বিরুদ্ধে তার সংগ্রহ অপরাজিত ৬৩ রান। সবমিলিয়ে তাঁর সংগ্রহ ১৭৫। অর্থাৎ ১৭৫ গড় নিয়ে অবিশ্বাস্য ব্যাটিং করছেন বেনেট।সুপার এইটে তাঁর পারফরম্যান্সের দিকে চোখ থাকবে ক্রীড়া অনুরাগীদের।।
# অপরাজিত ব্রায়ান বেনেট #ব্রায়ানবেনেট#জিম্বাবুয়ে
আরও পড়ুন টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে কার কবে খেলা


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার