Home » পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির আশঙ্কা, বৃষ্টি হলে কী হবে?

পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির আশঙ্কা, বৃষ্টি হলে কী হবে?

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : আকাশের মুখ প্রায় সারাক্ষন ভার। সকালেও এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচে খেলা চলাকালীন বৃষ্টির আশঙ্কা যথেষ্ট মাত্রায় রয়েছে। প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।  খেলা শুরু ভারতীয় সময় সন্ধ্যে সাতটায়। শ্রীলঙ্কায় বৃষ্টি শীতকালেও অভিনব কিছু বিষয় নয়।  আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের  প্রথম অর্ধে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরের দিকে বৃষ্টি নাও হতে পারে। এরকম অবস্থায়, কী হবে?

টুর্নামেন্টের নিয়ম বলছে, বৃষ্টিতে খেলা পরিতক্ত হয়ে গেলে দু দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। দুদল পেয়ে যাবে ১ পয়েন্ট করে। দুদলের টি-টোয়েন্টি লড়াইয়ের ইতিহাস প্রায় কাঁটার টক্কর। দুদলের মধ্যে ৪৯ টি ম্যাচে পাকিস্তান ২৪ টিতে জিতেছে নিউজিল্যান্ড জিতেছে ২৩ টিতে। গত পাঁচ বছরে ২৪ টি ম্যাচের মধ্যে নিউজিল্যান্ডের জয় ১৩ টি ম্যাচে, পাকিস্তান জিতেছে ৯ টিতে। অর্থাৎ রেকর্ডের ভিত্তিতে দু দলকে আলাদা করা কার্যত অসম্ভব। নিজেদের দিনে যে কেউ জিততে পারে। সাইম আয়ুব ছাড়া দুদলের হয়ে বাকি যে তিনজন ব্যাট হাতে নামবেন তাঁরা বিধ্বংসী ফর্মে রয়েছেন। ওপেনাররাই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, খেলা হবে তো? বৃষ্টি হলে, ম্যাচ শেষ হওয়ার নির্ধারিত সময়ের চেয়ে আরও ৯০ মিনিট বাড়তি অপেক্ষা করবেন আম্পায়াররা। সেই সময়ের মধ্যে ন্যূনতম ওভার যদি সম্পন্ন না করা যায় তাহলে পয়েন্ট ভাগাভাগি। আর কিছুটা খেলা হলে তো লুইস ডার্কওয়ার্থ নিয়ম রয়েছে। কী হবে জানতে এখন প্রতীক্ষার প্রহর ক্রিকেট অনুরাগীদের।।

About Post Author