Home » আবার ভারত বিশ্বকাপ ফাইনালে

আবার ভারত বিশ্বকাপ ফাইনালে

সময় কলকাতা ডেস্ক, ৫ মার্চ : ৪৯৯ রান উঠল ৪০ ওভারে। ২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপে মুম্বাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে রুদ্ধশ্বাস  ও তুল্য মূল্য প্রতিযোগিতায় গতবারের চ্যাম্পিয়ন ভারত ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালে উঠল। প্রথমে ব্যাট করে মূলত সঞ্জু স্যামসনের ৪২ বলে ৮৯ রানের ইনিংসের সৌজন্যে ভারত ৭ উইকেটে  ২৫৩ রান করার পরে যারা ভেবেছিলেন  এই ম্যাচে টিম ইন্ডিয়া কার্যত জিতে গিয়েছে তাঁদের ভুল প্রমাণ করতে নেমেছিলেন বেথেল। সারাক্ষন দুর্দান্ত রান তাড়া করে চলেছিল বেথেল-জ্যাক উইলস-কারেন। বেথেল এদিন শুরু থেকেই বরুণকে আক্রমণের জন্য মূলত বেছে নিয়েছিলেন। একটা সময় মনে হয়েছিল ইংল্যান্ড সম্ভবত জিতেই যাবে । ১৭ তম ওভারের শেষে ইংল্যান্ডের শেষ ৩ ওভারে দরকার ছিল মাত্র ৪৫ রান। এখানেই খেলার মোড় ঘোরাতে শুরু করেন যশপ্রীত বুমরা। ১৮ ও ১৯ তম ওভারে বুমরাহ ও হার্দিক পান্ডিয়া দুর্দান্ত বোলিং করে ভারতের জয় কার্যত নিশ্চিত করে দেন। বুমরাহ নিজের ওভারে ৬ রান দেওয়ার পরে হার্দিক মাত্র ৯ রান দেন ফলে শেষ ওভারে দরকার ছিল ৩০ রান। শেষ ওভারে বল করতে আসেন শিবম দুবে।তার প্রথম বলে দু রান নিতে গিয়ে পান্ডিয়ার থ্রো থেকে রান আউট হয়ে যান বেথেল। আর এখানেই কার্যত খেলার যবনিকা পড়ে যায়। লড়াকু ইংল্যান্ড হারলেও বেথেলের ১০৫ রানের ইনিংসটির প্রশংসা যে ভাবেই করা হোক তা হয়তো যথেষ্ট হবে না। পাশাপাশি, ফাইনালে ফিন এলেন ও কিউই বাহিনীর মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ড ভারতের বোলিং শক্তি নিয়ে বেশ বড় প্রশ্নচিহ্ন রেখে গেল।।

About Post Author