সময় কলকাতা ডেস্ক, ৬ মার্চ : আচমকা রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ৫ মার্চ ২০২৬-এ তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন । কেন পদত্যাগ করলেন রাজ্যপাল?
রাজ্যপালের এই আকস্মিক পদত্যাগের সুনির্দিষ্ট কারণ এখনও দাপ্তরিকভাবে স্পষ্ট নয়, তবে এ নিয়ে রাজনৈতিক মহলে বিভিন্ন জল্পনা চলছে । দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, তিনি রাজভবনে যথেষ্ট ( সাড়ে তিন বছর) সময় কাটিয়েছেন এবং এই পদে আর কাজ চালিয়ে যেতে আগ্রহী নন । উল্লেখ্য, ২০২২ সালে নভেম্বর মাসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে শপথ নেন সিভি আনন্দ বোস। পশ্চিমবঙ্গে আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগেই তিনি এই সিদ্ধান্ত নিলেন কেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
রাজনৈতিক চাপ ও কৌশলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন এবং আশঙ্কা প্রকাশ করেছেন যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কোনো রাজনৈতিক কৌশলের কারণেই হয়ত তাঁকে ইস্তফা দিতে হয়েছে ।
আনন্দ বোসের ইস্তফার পর তামিলনাড়ুর বর্তমান রাজ্যপাল আর এন রবি-কে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হচ্ছে বলে জানা গিয়েছে।
সিভি আনন্দ বোস ২০২২ সালের নভেম্বর মাসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং তাঁর মেয়াদে রাজ্য সরকারের সঙ্গে বিভিন্ন ইস্যুতে একাধিকবার সংঘাতের পরিবেশ তৈরি হয়েছিল। তথাপি বিজেপির সঙ্গে সরাসরি সংঘাতের কথা তার শোনা যায়নি। তাহলে নির্বাচনের আগে কেন সিভি আনন্দ বোস পদত্যাগ করলেন (বিশেষ করে এস আই আর চলাকালীন বঙ্গের নাগরিকত্ব লাভের জন্য আবেদন জানান রাজ্যের প্রথম নাগরিক)! গুঞ্জন রয়েছে যে সম্প্রতি রাজ্য সরকারের সঙ্গে তাঁর সম্পর্কের যে উন্নতি হয়েছিল, তা কেন্দ্রীয় নেতৃত্বের হয়তো পছন্দ ছিল না। তবে এই তথ্য ও তত্ত্ব ও যে সঠিক তা বলার মত নিশ্চিত কিছু নেই যদিও এই সম্ভবনাকে উড়িয়ে দেওয়া যায় না। আবার ভোটের আগে রাজ্যপালের বিশেষ কিছু ভূমিকা দেখা যেতে পারে সে ক্ষেত্রে কেন্দ্রের তরফে বিশেষ কৌশল অনুসৃত হয়েছে এ সম্ভাবনাও ফেলে দেওয়া যায় না।।
আরও পড়ুন মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু


More Stories
ধর্নায় মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেত্রীর প্র্যাকটিস চলছে, বললেন সুকান্ত
দোল উৎসব : রাঙিয়ে দিয়ে যাও
লাল প্রতীক এখন সবুজ, প্রতীক উর আনুষ্ঠানিকভাবে তৃণমূলে