পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা , ২১ ফেব্রুয়ারি : সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে শোলের খলনায়ক গব্বর সিং আখ্যা দেওয়া এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করার পরে সিপিএমের দলত্যাগী তরুণ নেতা প্রতীক উর রহমানের তৃণমূলে যোগদান ছিল সময়ের অপেক্ষা। এও জানা ছিল শনিবারই নতুন রাজনৈতিক প্লাটফর্মে আনুষ্ঠানিকভাবে দেখা যাবে তাঁকে । হলও তাই। সোমবার আমতলায় তৃণমূল পার্টি অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন প্রতীক উর। অতঃপর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতীক উরকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন।অভিষেক বললেন, মুখোমুখি তাঁদের এই প্রথম সাক্ষাৎকার। সিপিএমের করুন প্রজন্মের প্রতীক- উর দের মত তরুণরাই “লড়াই” করে এসেছেন, বাকিদের মাঠে ময়দানে দেখা যায় না। প্রতীক উরের প্রশংসা শোনা গেল অভিষেকের মুখে। এবং লাল প্রতীক এখন সবুজ।।
লাল প্রতীক এখন সবুজ, প্রতীক উর আনুষ্ঠানিকভাবে তৃণমূলে
Oplus_131072


More Stories
রাজ্যসভায় নীতিশ, বিহারের মুখ্যমন্ত্রী কে এবার?
ধর্নায় মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেত্রীর প্র্যাকটিস চলছে, বললেন সুকান্ত
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫