Home » বঙ্গে ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই সরানো হল মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে

বঙ্গে ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই সরানো হল মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে

সময় কলকাতা ডেস্ক, ১৬ মার্চ : বঙ্গে ভোটের প্রাক্কালে   সরানো হল মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে ।  যদিও রদবদল তবুও বলা যায়,ভোট ঘোষণা হতেই তড়িঘড়ি নির্বাচন কমিশন সরিয়ে দিল পশ্চিমবঙ্গের মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবকে।আগামী বিধানসভা নির্বাচনের আগে ভারতের নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিমবঙ্গের শীর্ষ প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল। রবিবারই এই নির্দেশে রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব উভয়কেই তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিব (Chief secretary ) পদ থেকে সরিয়ে দিয়েছে। তাঁর পরিবর্তে ১৯৯৩ ব্যাচের আইএএস অফিসার দুষ্মন্ত নারিয়ালা (Dushyant Nariala) নতুন মুখ্যসচিব নিযুক্ত হয়েছেন।

স্বরাষ্ট্রসচিব (Principal Secretary, Home and Hill Affairs) পদ থেকে জগদীশ প্রসাদ মীনাকে সরিয়ে দেওয়া হয়েছে । তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ১৯৯৭ ব্যাচের আইএএস অফিসার সংঘমিত্রা ঘোষ।

কেন এই পদক্ষেপ?

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করার পর এবং অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতেই এই রদবদল করা হয়েছে । ১৬ মার্চ, ২০২৬ (সোমবার) বিকেল ৩টের মধ্যে এই নতুন নিয়োগ কার্যকর করার এবং রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

বিতর্ক

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যসচিব হলেন নন্দিনী চক্রবর্তী। তিনি চলতি বছরের পয়লা জানুয়ারি মুখ্য সচিবের দায়িত্ব পদ নেন । রাজভবন ও নবান্ন সংঘাতে রাজ্যপালের সচিব পথ থেকে তার সরিয়ে দেওয়া হয়েছিল। গত দু মাসে বিতর্ক তাঁর পেছন ছাড়েনি। গত কয়েকদিন ধরেই তাঁকে নিয়ে রাজ্য ও কেন্দ্র সংঘাত হচ্ছিল। ভোটার তালিকায় অনিয়ম সংক্রান্ত বিষয়ে এফআইআর (FIR) দায়ের করতে দেরি করা এবং কমিশনের নির্দেশ পালনে অনীহার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে । ২০২৬ সালের মার্চ মাসে প্রকাশিত সংশোধিত ভোটার তালিকায় খোদ মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর নাম ‘বিচারাধীন’ (Under Review) তালিকায় ওঠায় ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। চলতি মাসে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পশ্চিমবঙ্গ সফরকালে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ ওঠে। রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে মুখ্যমন্ত্রী বা মুখ্য সচিবের অনুপস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারের কাছে কৈফিয়ত তলব করেছিল ।

সরানো হল মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে  #নন্দিনীচক্রবর্তী #মুখ্যসচিব #বিধানসভানির্বাচন২০২৬

আরও পড়ুন ভোটের দিন ঘোষণা : বঙ্গে ভোট ২৩ ও ২৯ এপ্রিল, ভোট গণনা ৪ মে

About Post Author