Home » আইপিএলে জয় দিয়ে অভিযান শুরু করল আরসিবি

আইপিএলে জয় দিয়ে অভিযান শুরু করল আরসিবি

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৯ মার্চ : গতবারের চ্যাম্পিয়ন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু  এবারের আইপিএল শুরু করলো সাড়া জাগিয়ে। প্রথম ম্যাচেই আরসিবি সানরাইজার্স হায়দ্রাবাদ কে হারিয়ে দিল ৬ উইকেটে। ২৬ বল বাকি থাকতেই সানরাইজার্স হায়দ্রাবাদের দেওয়া ২০২ রানের লক্ষ্য টপকে গেল আরসিবি। হায়দ্রাবাদের হয়ে  প্রতিপক্ষের কাছে আতঙ্ক হয়ে ওঠা দুই ওপেনার ট্রাভিস হেড বা অভিষেক শর্মা এদিন বিশেষ সুবিধা করতে পারেননি। একাই লড়ে যান এবারের অধিনায়ক ঈশান কিশান। পাল্টা ব্যাট করতে নেমে বিরাট কোহলির ক্লাস বারবার চোখে পড়েছে। তিনি অপরাজিত থেকে যান ৬৯ রানে, তবে অনেক বেশি মারমুখী মেজাজে ছিলেন দেবদূত পারিক্কাল। বিরাট -দেবদূত এবং পরে অধিনায়ক রজত পাতিদারের ঝড় আরসিবিকে অনায়াসে জয় এনে দেয়।।

About Post Author