সময় কলকাতা ডেস্ক, ২৯ মার্চ : খেলার শেষে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলছিলেন, ২২০ রান তাড়া করা এমন কিছু কঠিন নয় যদি ওপেনিং পার্টনারশিপ ঠিকঠাক হয়। আর বাস্তবেই তাই হয়েছে। রোহিত শর্মা এবং রায়ান রিকলটন দুর্দান্ত শুরু করলেন। রোহিত করলেন ৭৮ আর রিকলটন করলেন ৮১। প্রথম জুটিতে বারো ওভার শেষ হওয়ার আগেই ১৪৮ রান উঠে যাওয়ায় কাজ সহজ হয়ে যায় হার্দিক পান্ডিয়া বাহিনীর। কেকেআরের করা চার উইকেটে ২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চার উইকেট খুইয়ে তুলে ফেলল মুম্বাই ইন্ডিয়ান্স। জয় এল শেষ ওভারের প্রথম বলে। কেকেআরের হয়ে সর্বোচ্চ রান অধিনায়ক রাহানের। তিনি করেন ৬৭ রান।।
কেকেআরকে হারিয়ে শুরু মুম্বাইয়ের #আইপিএল


More Stories
কোচ হিসেবে লক্ষ্মণ কি সুলক্ষণ বয়ে আনছেন?
আজ ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি দিয়ে শুরু ডুরান্ড,এগিয়ে কে, দেখবেন কোথায়?
ভিভিএস লক্ষ্মণের হাত ধরে জয়ের রাস্তায় ফিরল ভারত