সময় কলকাতা ডেস্ক, ১৪ এপ্রিল : অবিশ্বাস্য জোড়া অভিষেক। স্বপ্নের জোড়া অভিষেক বললেও কম বলা হয়। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রথম খেলতে নামা দুই ফাস্ট বোলারের সাঁড়াশি আক্রমণে ছারখার হয়ে গেল দুর্দান্ত ফর্মে থাকা রাজস্থান রয়্যালস। শুরু করলেন প্রফুল্ল হিঞ্জে আর শেষ করলেন সাকিব হুসেন। প্রথম জনের বয়স ২৪। প্রফুল্ল হিঞ্জে ইনিংসের প্রথম ওভারেই সূর্যবংশী ও ধ্রুব জুড়েল সহ তিন উইকেট তুলে নিয়ে আইপিএল ইতিহাসে রেকর্ড গড়লেন। আইপিএল ইতিহাসে এযাবৎ প্রথম ওভারে তিন উইকেট পাওয়ার ঘটনা ঘটেনি। তবে প্রফুল্লর প্রথম শ্রেণীর ক্রিকেটে সামান্য হলেও অভিজ্ঞতা রয়েছে। দ্বিতীয়জন একেবারেই নবাগত। বাড়ি বিহারের গোপালগঞ্জে। গরিব পরিবারের সাকিব কলকাতা নাইট রাইডার্স এর নেটে বল করেছেন। সেটুকুই তার অভিজ্ঞতা। তিনি যশস্বীকে তাঁর প্রথম ওভারে আউট করার পরে রাজস্থান রয়েলসের শেষ দিকের ব্যাটিংকে ছেঁটে দিলেন। অধিনায়ক ঈশান-কিশনের ৪৪ বলে ৯১ রানের সৌজন্যে সানরাইজার্স হায়দ্রাবাদের করা ৬উইকেটে ২১৬ রানের জবাবে রাজস্থান রয়েলস মুড়িয়ে গেল মাত্র ১৫৯ রানে। একসময় প্রফুল্ল- সাকিবের দাপটে রাজস্থানের স্কোর ছিল ৫ উইকেটে ৯। জাদেজা ও ডোনাভন পেরেরা হাল ধরলেও সেই জুটি ভেঙে দেন সাকিব। অতঃপর আর ঘুরে দাঁড়াতে পারেনি রাজস্থান। চার ওভারে ৩৪ রান দিয়ে ৪ উইকেট পেলেন প্রফুল্ল, ২৪ রানে ৪ উইকেট পেলেন সাকিব। স্বপ্নের অভিষেক ঘটিয়ে দুই দ্রুতগতি সম্পন্ন পেসার জানিয়ে দিলেন তাঁদের নিয়ে ঝুঁকি নেওয়া দ্যানিয়েল ভেত্তরির সিদ্ধান্ত কতটা যথার্থ ছিল।।
স্বপ্নের জোড়া অভিষেক #সাকিবহুসেন#প্রফুল্লহিঞ্জে
আরও পড়ুন Indian Premier League 2025: আগামী তিন বছর কবে শুরু হবে আইপিএল? জানিয়ে দিল বোর্ড


More Stories
আইপিএলে একক দক্ষতায় সেরা কারা?
আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি
আইপিএল ফাইনালে বেঙ্গালুরুর মুখোমুখি গুজরাট