Home » বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালিকা কন্যাকে ধ*র্ষণ করিয়ে বাড়িভাড়া মকুব

বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালিকা কন্যাকে ধ*র্ষণ করিয়ে বাড়িভাড়া মকুব

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৬ মে : গুজরাট রাজ্যে এক নৃশংস, ভয়ঙ্কর ঘটনার কথা সামনে এসেছে যা শুনলে গা শিউরে উঠবে। মোরবিতে মাত্র দুহাজার টাকা বাড়িভাড়া দিতে না পেরে বাড়িওয়ালা ও তাঁর আত্মীয়কে নিজের স্ত্রী ও ১৩ বছরের কন্যাকে তুলে দেয় ব্যক্তি। রফা হয়, বাড়ি ভাড়া দিতে অপারগ ব্যক্তির স্ত্রী ও কন্যাকে ইচ্ছামত ধর্ষণ ও যৌনসঙ্গম করবে বাড়িওয়ালা ও তাঁর আত্মীয়। বিনিময়ে বাড়িভাড়া মকুব হয়ে যাবে। এবং সেই ব্যবস্থা কার্যকর হয়। মা ও মেয়েকে একটানা ধর্ষণ করা হয় এপ্রিল মাসের শেষে। ওই মহিলার মা বিষয়টি জানতে পেরে থানার দ্বারস্থ হন। সূত্র অনুযায়ী , মে মাসের ১ তারিখ জনৈকা মহিলা ও তাঁর মা মোরবি সিটি এ ডিভিশন থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করতে আসেন। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছিল।পুলিশ জানিয়েছে যে পরিবারটি প্রায় ছয় মাস আগে কাজের সন্ধানে মোরবিতে চলে গিয়েছিল এবং প্রতি মাসে ২০০০ টাকায় একটি বাড়ি ভাড়া করেছিল। তদন্তকারীরা জানিয়েছেন যে ভাড়াটেদের ব্যবসা ক্ষতির সম্মুখীন হয়েছে এবং অপরিশোধিত ভাড়া বাড়তে শুরু করে এবং বাড়িওয়ালা ক্রমাগত চাপের মুখে ভেঙে পড়ে গৃহকর্তা। পুলিশ বাড়িওয়ালা এবং ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধর্ষণে জড়িত অপর ব্যক্তি তথা বাড়িওয়ালার আত্মীয় পলাতক।।

About Post Author