সময় কলকাতা ডেস্ক, ২২ মে : ৬মে মধ্যমগ্রামে খুন হয়ে যান বঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। চন্দ্রনাথ হত্যাকাণ্ডে “প্রধান অভিযুক্ত” হিসেবে পুলিশের হাতে ধরা পড়েছিল উত্তরপ্রদেশের রাজ সিং। তাকে ধরার কদিনের মধ্যেই তাকে ছাড়ার জন্য আদালতের কাছে আবেদন করে সিবিআই। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে রাজ সিং । আদালত থেকে ছাড়া পেয়ে সিবিআই কে ধন্যবাদ জানিয়ে সিআইডির দিকে বিষ-উদগার করেছে রাজ সিং। নিজেকে এবং নিজের পরিবারের সবাইকে বিজেপির একনিষ্ঠ সদস্য হিসেবে দাবী করা রাজসিং এও জানিয়েছে, বিশ্বজিৎ এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যোগী আদিত্যনাথ সরকারের কাছে আবেদন জানিয়েছে সে। ছাড়া পেয়ে কার্যত প্রাথমিক পুলিশি তদন্তের বিরুদ্ধে বিস্ফোরক হতে দেখা গিয়েছে বালিয়া থেকে ধৃত রাজসিংকে। রাজসিং জানিয়েছে, “সবাই জানেন শুভেন্দু অধিকারীর পিএ খুনের মামলায় আমাকে গ্রেফতার করা হয়েছিল। মূল অভিযুক্তের নাম রাজকুমার সিং। কিন্তু পুলিশ আমাকে ভুল করে সেই রাজ সিং ভেবে মিথ্যা মামলায় গ্রেফতার করে।” সিবিআই কে ধন্যবাদ জানালেও সিআইডির বিরুদ্ধে এনকাউন্টারের ভীতি প্রদর্শন ও শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ করেছে।।
চন্দ্রনাথ খুনে “প্রধান অভিযুক্ত” ছাড়া পেয়ে দিল সিবিআইকে ধন্যবাদ
Oplus_131072


More Stories
বারাসাতের একাধিক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সন্ত্রাস ও নির্যাতনের অভিযোগ জমা পড়ল থানায়
মদ খাইয়ে আদিবাসী নাবালিকাকে গণ*ধ*র্ষণ
বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালিকা কন্যাকে ধ*র্ষণ করিয়ে বাড়িভাড়া মকুব