Home » ছাদ থেকে পড়ে প্রয়াত পরিচালক অনীক দত্ত

ছাদ থেকে পড়ে প্রয়াত পরিচালক অনীক দত্ত

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৭ মে : ছাদ থেকে পড়ে প্রয়াত হলেন বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা পরিচালক অনীক দত্ত। ভূতের ভবিষ্যৎ ও আশ্চর্য প্রদীপ সহ বাংলা সিনেমার একাধিক মাইলস্টোন চলচ্চিত্রের পরিচালক অনীক দত্ত বুধবার গড়িয়াহাটে বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে যান। তাঁকে তড়িঘড়ি ঢাকুরিয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বাঁচানো যায়নি তাঁকে । কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। একটি সূত্রে খবর, ছাদেই মৃত্যুর জন্য কেউ দায়ী নয় সম্বলিত একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে দীর্ঘদিন যাবত সিওপিডি বা শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগলেও চলচ্চিত্রের কাজ বন্ধ রাখেন নি তিনি । গত বছর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে ডিপ্রেশনে ভুগছিলেন তিনি। এরমধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।।

About Post Author