সানি রায়, সময় কলকাতা , ২৯ মে : তখন মধ্যরাত। শুক্রবার ভোর হয়নি তখনও। যে পাখির গানে যুগ যুগ ধরে উত্তরবঙ্গসহ বঙ্গের বিস্তীর্ণ অঞ্চল মন্ত্রমুগ্ধ থেকেছে সেই পাখির গান থেমে গেল। গান ফুরোলো পাখির। যুগের অবসান।চলে গেলেন সারিন্দার পাখি মঙ্গলাকান্ত রায় । বয়স হয়েছিল ১০৪ বছর। পদ্মশ্রী প্রাপক মঙ্গলাকান্ত রায় ময়নাগুড়িতে নিজের বাড়িতে শেষঘুমে ঘুমিয়ে পড়লেন।উত্তরবঙ্গের লোক সংস্কৃতি ও লোকসঙ্গীতে একটি প্রভাবশালী নাম ছিলেন মঙ্গলাকান্ত । তিনি উত্তরবঙ্গের লোকসংগীত সংস্কৃতিকে সংরক্ষণ করতেন , বাজাতেন বিলুপ্তপ্রায় সারিন্দা যন্ত্র, পাখিদের বোল তুলতেন। গত একমাস ধরে বয়সজনিত কারণে মুমূর্ষু ও শয্যাশায়ী হয়েছিলেন তিনি। আলো ফুরিয়ে আসছিলো। শুক্রবার ভোরের আগেই আলো নিভে গেল, শূন্যতা নেমে এলো সাংস্কৃতিক জগতে।।
চলে গেলেন সারিন্দার পাখি মঙ্গলাকান্ত
Oplus_131072


More Stories
চলে গেলেন মিঠু মুখার্জী
রাতারাতি আট চিকিৎসক বদলি, চিকিৎসা সংকটে ধুপগুড়িবাসী
শিক্ষা ও স্বাস্থ্যর অধিকার চাইছেন পুনর্বাসন পাওয়া বনছায়া বস্তির বাসিন্দারা