সময় কলকাতা ডেস্ক, ১ অগাস্ট : চলছে অমরনাথ যাত্রা আর তার মাঝখানে আরও একবার ভূস্বর্গ ভয়ংকর হয়ে উঠল। জঙ্গিরা এক পুলিশ কর্মীকে হত্যা করার দশদিনের মধ্যে দ্বিতীয় জঙ্গি নাশকতার ঘটনা জম্মু-কাশ্মীরে যেখানে পহেলগাঁও কান্ডের ছায়া, প্যাটার্ন প্রায় এক । বৈসরন ভ্যালিতে যেভাবে পরিচয় জেনে হত্যা করা হয়েছিল সনাতনী পর্যটকদের ঠিক একই কায়দায় কুলগ্রাম জেলার কেল্লাম গ্রামের একটি ইটভাটায় নাম পরিচয় জেনে গুলি করে জঙ্গিরা হত্যা করল দুই শ্রমিককে। কুলগাম জেলায় সন্ত্রাসবাদী হামলায় ছত্তীসগঢ়ের দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই, ২০২৬) সন্ধ্যায় কুলগামের কেল্লাম গ্রামের একটি ইটভাটায় এই হামলায় নিহতরা হলেন দীপক রাত্রে এবং ভূপেন্দ্র কুমার। তাঁরা দুজনেই ছত্তীসগঢ়ের বিলাসপুরের বাসিন্দা।
শুক্রবার সন্ধ্যায় ইটভাটায় কাজ করার সময় জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। গুলির আঘাতে দীপক রাত্রে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর জখম ভূপেন্দ্র কুমারকে শ্রীনগরের হাসপাতালে ভর্তি করা হলে শনিবার (১ আগস্ট, ২০২৬) ভোরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। পাকিস্তানি জঙ্গি সংগঠন লশকর-ই-তৈবার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF) এই টার্গেট কিলিংয়ের দায় স্বীকার করেছে। উল্লেখ্য ২০১৯ সালে সাতজন শ্রমিককে কুলগাম জেলায় জঙ্গিরা হত্যা করে।
হামলার পরপরই পুলিশ, সিআরপিএফ এবং সেনার যৌথবাহিনী ওই এলাকা ঘিরে ফেলে এবং ড্রোন উড়িয়ে ব্যাপক তল্লাশি অভিযান (CASO) শুরু করেছে। জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা নিহতদের পরিবারকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ১০ লক্ষ টাকা এবং কুলগাম জেলা প্রশাসনের তরফে তাৎক্ষণিকভাবে ৬ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।।।


More Stories
শোয়েব আখতারের সঙ্গে জঙ্গী যোগ? দাদার শেষকৃত্যে হাজির পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড!
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
নাশকতার ছক : রাজধানীতে বিস্ফোরণের আশঙ্কা , জারি হাই অ্যালার্ট