Home » হাড়োয়ায় একটি সেতু চাই – দিলীপ ঘোষকে খোলা চিঠি ওড়িশা থেকে

হাড়োয়ায় একটি সেতু চাই – দিলীপ ঘোষকে খোলা চিঠি ওড়িশা থেকে

সময় কলকাতা ডেস্ক, ১০ জুন : এখন ওড়িশাতে থাকেন। তবে হালে বালেশ্বরের বাসিন্দা প্রদীপ কুমার নায়েকের আদিবাড়ি উত্তর ২৪ পরগনার হাড়োয়াতে। যদিও বিধানসভা এলাকা মিনাখা। প্রদীপ বাবু আদতে পুরোদস্তুর বাঙালি। তাঁর জন্মভূমির জন্য টানও নিবিড়। তিনি যে গ্রামে থাকতেন উচিলদহের সেই মাঝেরপাড়া গ্রাম সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় সভ্যতার আলো প্রবেশ করে যেন অন্ধকারে ঢাকা। ব্রিটিশ আমল থেকে যোগাযোগের মাধ্যম শুধুই নদী। সেই নদী পারাপার করাও প্রায়ই হয়ে ওঠে বিপদজনক এবং প্রাণঘাতী। একটি সেতু আমূল পরিবর্তন ঘটিয়ে দিতে পারে নদীমাতৃক এলাকায়। আর তাই একদা দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাৎকারের উপরে ভর, দিলীপ ঘোষের সৌজন্যবোধ এবং কর্তব্য নিষ্ঠা থেকে বর্তমানে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দিলীপ ঘোষ কে খোলা চিঠি লিখেছেন প্রদীপ বাবু। কী লিখেছেন তিনি?

প্রদীপ নায়েক জানিয়েছেন, ব্রিটিশ আমল থেকে কংগ্রেস আমূল পর্যন্ত উপেক্ষিত ছিল তাদের নদীমাতৃক এলাকার উন্নয়ন। নদীতে ব্রিজ ছিল না। একই ট্র্যাডিসন চলছে। তাঁর অভিযোগ, বাম ও তৃণমূল জমানা মিলে ৪৯ বছরেও তাঁদের যাতায়াতের জন্য একটি সেতু নির্মিত হয়নি। ছাত্র-ছাত্রী থেকে প্রসূতি মায়েদের কাছে যাতায়াত হয়ে উঠেছে জীবনযন্ত্রনা। শিক্ষা, চিকিৎসা ছাড়াও বাজার ঘাট বা ব্যাঙ্ক সবই মাঝের পাড়া গ্রামের কাছে শুধুই স্বপ্ন । মিনাখাঁ বা হাড়োয়ার সঙ্গে একমাত্র যোগাযোগের রাস্তা নদীপথ। একটি সেতু স্বপ্নের উড়ান এনে দিতে পারে মাঝেরপাড়া ও উচিলদহের মানুষের কাছে। ঢুকতে পারে সভ্যতার আলো। তাই পঞ্চায়েত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপবাবুর বিনীত আর্জি খোলা চিঠির মাধ্যমে। সেতু গড়ার লক্ষ্যে তিনি যে কোনও প্রকল্পে দশ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত অর্থ তুলে দিতে চান যা তিনি জমিয়েছেন তিলে তিলে । সুদূর ওড়িশা থেকে বর্তমান বিজেপি সরকারের কাছে  সকাতর নিবেদন জানিয়েছেন একটি সেতুর। আগের সব সরকার তাদের উপেক্ষা করেছে। এবার মাঝেরগ্রামের বাসিন্দারা সেতুবন্ধনের আশায় তাকিয়ে আছেন দিলীপ ঘোষ ও বিজেপি সরকারের উদ্যোগের দিকে।।

About Post Author