Home » আয়ারল্যান্ডে লজ্জা দিয়ে গৌতম -শ্রেয়স অধ্যায় শুরু

আয়ারল্যান্ডে লজ্জা দিয়ে গৌতম -শ্রেয়স অধ্যায় শুরু

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৮ জুন :  আয়ারল্যান্ডের কাছে টানা দুটি ম্যাচে হার এবং সিরিজে পরাজয়। বিদেশের মাটিতে সূর্য কুমার যাদবের যুগের অবসান ঘটিয়ে শ্রেয়স আয়ারের অধিনায়কত্বর শুরুটা মোটেই ভালো হল না। আয়ারল্যান্ডের কাছে  প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পরে দ্বিতীয় ম্যাচে ১ রানে হারল ভারত।  তবে শেষ বলে দরকার ছিল ৮ রান ফলে শেষ বলে ছয় মেরেও বিশেষ সুবিধা করতে পারেননি প্রিন্স যাদব। বলে অভিষেকের ম্যাচে প্রিন্স পেলেন তিন উইকেট। টার্গেট ছিল ১৫৫ রানের। ব্যাটিংয়ে দুই ওপেনার সঞ্জু -অভিষেক জোড়া শূন্য করে ফেরেন। দুটি উইকেটই পান মুন্দ্রা। একমাত্র তিলক ছাড়া কেউ রুখে দাঁড়াতে পারেন নি। অধিনায়ক শ্রেয়স ব্যাট হাতেও পরপর দুটি ম্যাচেই ব্যর্থ হলেন ।

About Post Author