সময় কলকাতা, ১ জুলাই : অভিযোগ ছিল দুজনের নামেই। বড় মাপের অভিযোগ ছিল প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা সেলিব্রিটি অদিতি মুন্সি ও তাঁর স্বামী তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। অর্থ তছরূপ করা সহ একাধিক ধারায় অভিযুক্ত অদিতি মুন্সি তার নবজাত সন্তানের জন্য আদালত থেকে রক্ষাকবচ পেলেও রক্ষাকবচ পাননি দেবরাজ। দেবরাজ বুধবার গ্রেফতার হলেন। পুরুলিয়া থেকে গ্রেপ্তার হয়ে গেলেন দেবরাজ চক্রবর্তী।
কেন গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর এবং রাজারহাট-গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তী? ১০০ কোটি টাকারও বেশি সম্পত্তির হিসাব নয়ছয় এবং বেনামে সম্পত্তি হস্তান্তরের (আয়বহির্ভূত সম্পত্তি বা Disproportionate Assets) অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে।কলকাতা হাই কোর্টে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার কয়েকদিনের মধ্যেই পুলিশ তাকে গ্রেফতার করল।।


More Stories
“ছাড় নেই!”- বয়স ভাঁড়িয়ে বারাসাতে পুরনিয়োগে দুর্নীতির অভিযোগ বিধায়কের! অভিযোগে কার কার নাম??
ডিম থেরাপি বারাসাতের কাউন্সিলরকে
ডিমথেরাপি ও জনরোষ ধূপগুড়িতে,অভিযুক্ত তৃণমূল নেতাকে রক্ষা করতে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ