Home » দেবরাজের পরে এবার কে? পার্থ ভৌমিককে গ্রেফতারের ইঙ্গিত দিলেন কৌস্তভ

দেবরাজের পরে এবার কে? পার্থ ভৌমিককে গ্রেফতারের ইঙ্গিত দিলেন কৌস্তভ

Oplus_131072

রাজু দাস , সময় কলকাতা , ২ জুলাই : প্রাথমিক দীর্ঘদিন বাইরে ঘুরে বেড়াচ্ছেন, বিষয়টি ভালো লাগছে না, জানালেন, ব্যারাকপুরের বিজেপি বিধায়ক  কৌস্তভ বাগচী । দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারের প্রসঙ্গ টেনে ব্যারাকপুরের সাংসদের গ্রেফতারি নিয়ে ইঙ্গিত কৌস্তভের।

দেবরাজ চক্রবর্তী গ্রেফতার হতেই প্রশ্ন উঠছে এবার পুলিশের জালে কে পড়বেন!  আর এখানেই ব্যারাকপুরের বিধায়ক ইঙ্গিত দিলেন ব্যারাকপুরের সাংসদের গ্রেফতারির।কৌস্তভ বাগচী দেবরাজের প্রসঙ্গ টেনে বলেন,  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের “লাইট ভার্সন”-রা একে একে গ্রেফতার হয়ে চলেছে কারণ রাজ্যে এখন আইনের শাসন । প্রসঙ্গত আর্থিক তছরূপের অভিযোগে পুরুলিয়া থেকে ধৃত অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতা দেবরাজকে বৃহস্পতিবার বারাসাত আদালতে তোলা হচ্ছে। এদিনই কৌস্তভ বাগচী অন্য একটি মামলায় বারাসাত আদালতে  এসেছিলেন আইনজীবী হিসেবে, বারাসাতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেবরাজ -পার্থ নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি।

গ্রেফতার হওয়া তৃণমূল নেতা দেবরাজ প্রসঙ্গে কৌস্তভ বাগচীর তথ্য , অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে দেবরাজ বিভিন্ন জায়গা থেকে তোলাবাজির টাকা সংগ্রহ করতেন এবং তৃণমূল নেতাদের কাছ থেকেও টাকা তুলে আনতেন। তাঁর মতে, পুষ্পা বা দেবরাজের মত লাইট ভার্সনরা যখন গ্রেফতার হয়েছেন এবার পুলিশের জালে পড়বেন আরো একাধিক অভিযুক্ত। এই প্রসঙ্গের জের টেনে তিনি পার্থ ভৌমিকের তুলনা টানেন এবং বলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বাইরে ঘুরছেন (পড়ুন, জেলের বাইরে ) যা ভালো লাগছে না! পার্থ ভৌমিকের বিরুদ্ধে মানুষের “বিস্তর অভিযোগ!” পার্থ ভৌমিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থার বিষয় দেখভাল করছেন বিজেপি নেতা অর্জুন সিং- মন্তব্য কৌস্তুভ বাগচীর।।

আরও পড়ুন পার্থ – অর্জুনের যুদ্ধে কোথায় কে এগিয়ে, কোথায় কে পিছিয়ে?

ব্যারাকপুরের সাংসদের গ্রেফতারি নিয়ে ইঙ্গিত #দেবরাজচক্রবর্তী #পার্থভৌমিক #কৌস্তভবাগচী #বারাসাতআদালত #বারাসাত

About Post Author