সময় কলকাতা ডেস্ক, ২০ জুলাই : খেলায় পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলে মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ফিফা বিশ্বকাপ ২০২৬ ফাইনাল খেলার ১০৬ মিনিটে একমাত্র গোলটি করেন ফোরেন তোরেস। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় খেলা অতিরিক্ত সময় পর্যন্ত গড়ায়। এদিন এনজো ফারনানদেজ লাল কার্ড দেখায় খেলার অতিরিক্ত ৩০ মিনিটই ১০ জনে খেলতে হয় আর্জেন্টিনাকে। দ্বিতীয় হলুদ কার্ডটি যথেষ্ট বিতর্কিত। তবে লিওনেল মেসিকে এদিন দাঁত ফোটাতে দেয় নি স্পেনের ডিফেন্স। পাশাপাশি, স্পেন মুহুর্মুহু আক্রমণ করলেও গোলরক্ষক মার্টিনেজের সৌজন্যে গোল দুর্গ অক্ষত থাকে আর্জেন্টিনার এবং খেলা অতিরিক্ত সময় পর্যন্ত টেনে নিয়ে যেতে হয় সক্ষম হয় আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ের শুরুতেই গোল করে স্পেনকে এগিয়ে দিয়েছিলেন নিকো উইলিয়ামস।তাঁর গোল বাতিল করে দেন রেফারি যা নিয়ে বিতর্ক থাকতে পারে। তবে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতে উইলিয়ামসের হেডে নামিয়ে দেওয়া বল থেকে আর্জেন্টিনার নেট কাঁপিয়ে দেন তোরেস। ২০১০ সালের পরে আবার বিশ্ব চ্যাম্পিয়ন হল স্পেন।।
#ফিফাবিশ্বকাপফাইনাল


More Stories
আর্জেন্টিনার পরাজয়ের নেপথ্যে ফকল্যান্ড?
ফাইনালে লাল কার্ড দেখা পারেদেসকে ‘খু*ন করতে চেয়েছিলেন’ মেসি?
ফিফা বিশ্বকাপ ফাইনাল : সোমবার তিন রাজ্যে স্কুল-কলেজ ছুটি