Home » ফাইনালে লাল কার্ড দেখা পারেদেসকে ‘খু*ন করতে চেয়েছিলেন’ মেসি?

ফাইনালে লাল কার্ড দেখা পারেদেসকে ‘খু*ন করতে চেয়েছিলেন’ মেসি?

Oplus_131072

সময় কলকাতা, ২০ জুলাই : বিশ্বকাপের নকআউট স্টেজে আর্জেন্টিনার ফুটবলার  পারেদেস থাকবেন আর মাঠে ঝামেলা হবে না এরকম যেন হতেই পারে না। ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল শেষ হতেই স্প্যানিশ ফুটবলার গাভিকে বেধড়ক মারধর করে লাল কার্ড দেখেছেন লিওনার্দো পারেদেস।তিনি বলেছেন, গাভি খেলার শেষে মেসির সম্পর্কে অসম্মান সূচক কথা বলেছিলেন। লাল কার্ডের ঘটনাটি খেলার শেষে হওয়ায় অনেকেরই বিষয়টি চোখ এড়িয়ে গিয়েছে। পারেদেস এবং বদমেজাজি আচরণ যেন সমার্থক শব্দ । একদা মাঠে ঝামেলা হওয়ায় পারেদেসের মনে হয়েছিল ফুটবল তারকা লিওনেল মেসি তাঁকে খুন করতে পারেন।

বিগত বিশ্বকাপেও লাল কার্ড না দেখলেই একই ধরণের আচরণ করতে দেখা গিয়েছে পারেদেসকে ।২০২২ সালে কাতারে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে  ফাউল করে রেফারির সিদ্ধান্তে অখুশি হয়ে ডাচ ডাগ আউটে বল কিক করে মাঠকে রণক্ষেত্র তৈরি করেন। নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ ম্যাচে খেলা শেষ হলেও পেনাল্টি শুট আউটে আর্জেন্টিনা শেষ পর্যন্ত জয়ী হয়। তবে লিওনার্দো পারেদেস খবরের শিরোনামে চলে আসেন অখেলোয়াড়োচিত আচরণের জন্য।  তবে এরকম ঘটনা তাঁর নতুন নয়। কখনো মাঠে খেলার সময়, কখনো খেলার পরে, কখনো সরাসরি আঘাত আবার কখনো অশালীন মন্তব্য করে দেওয়ার জন্য কুখ্যাত পারেদেস। বিগত ৯ বছর ধরে আর্জেন্টিনার জার্সি গায়ে চাপানো বোকা জুনিয়রসের এই ফুটবলারের ক্লাব ফুটবল জীবনের বেশিরভাগ সময়ই কাটিয়েছেন ইতালি ও ফ্রান্সে। পিএসজির হয়ে খেলার সময় বার্সেলোনার বিরুদ্ধে মাঠে তার মন্তব্যে ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন লিওনেল মেসি স্বয়ং। মাঠেই পারেদেসের দিকে ছুটে যান মেসি। মাঠে অবস্থা সামাল দেওয়া গেলেও মেসি অত্যন্ত ক্ষিপ্ত হয়েছিলেন এবং পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে পারেদেস পরে জানিয়েছিলেন, তিনি ভীত ছিলেন। মেসি তাঁকে খুন করতে পারেন বলে তাঁর মনে হয়েছিল। ভয়ে পারেদেস বাড়ি ফিরে আত্মগোপন করতে চেয়েছিলেন বলেই পরে একান্ত সাক্ষাৎকারে জানান । এমনকি ফোনে ক্ষমা চাইলেও কোন উত্তর দেননি মেসি । পারেদেসের সঙ্গে তিনমাস কথাও বলেন নি মেসি। পরে জাতীয় দলের ক্যাম্পে মেসি তার সঙ্গে কথা বললেও দীর্ঘদিন আতঙ্কে ছিলেন ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে রেড কার্ড দেখা লিওনার্দো পারেদেস।

About Post Author