সানি রায়, সময় কলকাতা, ২১ জুলাই : মৃত্যুর মিছিল। মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সিকিমে নির্মীয়মাণ জলবিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ ধস ও গ্যাস লিক থেকে মৃতের সংখ্যা বেড়ে ১১। এঁদের মধ্যে রয়েছেন জলপাইগুড়ি জেলার ৭ কর্মী ও শ্রমিক।
উল্লেখ্য, সিকিমের নামচি জেলার ঝোলুঙ্গে এক মর্মান্তিক দুর্ঘটনায় এনএইচপিসি (NHPC)-র তিস্তা স্টেজ-৬ জলবিদ্যুৎ প্রকল্পের একটি নির্মীয়মাণ সুড়ঙ্গে ভয়াবহ ধস নামে । সোমবারের এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১১জনের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে নিশ্চিত করা হয়েছে।প্রশাসন সূত্রে জানা গেছে, নামচি জেলার ঝোলুঙ্গের সামারডুং এলাকায় অবস্থিত প্রকল্পের ‘এডিট-৩’ (Adit-3) টানেলে আচমকাই বিশাল ধস নামে। এর ফলে সুড়ঙ্গের প্রবেশপথটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ঘটনার সময় সুড়ঙ্গের ভিতরে মোট ২৭ জন কর্মী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ১৯ জন শ্রমিক, ২ জন ইঞ্জিনিয়ার এবং এনএইচপিসি-র ৬ জন আধিকারিক ছিলেন।ধসের কারণে প্রবেশপথ রুদ্ধ হওয়ার পাশাপাশি সুড়ঙ্গের ভেতর থেকে বিষাক্ত মিথেন গ্যাস লিক করতে শুরু করেছে। এই গ্যাস লিকের ফলেই উদ্ধারকাজ চরমভাবে ব্যাহত হচ্ছে। উদ্ধারকারী দল আপ্রাণ চেষ্টা চালালেও ভেতরে আটকে থাকা বাকিদের কাছে পৌঁছানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। সুড়ঙ্গের ভিতরে এখনও একাধিক ব্যক্তির আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।।
সিকিম প্রশাসন সূত্রে মৃতের তালিকা প্রকাশ করা হয়েছে।
1. Tufan Das, Vill- Harinathpur, P.O Baganbari, Dist- Jalpaiguri
2. Anand Topnu, Grassmore Tea Garden, Ghasmari, Jalpaiguri
3. Amit Lal Gore, Vill- NagaisuriTea Garden, Matelli
4. Bikesar Oraon, 11 No. line, Kilicott Tea Garden, Matiali
5. Gabriel Tigga, 11 No. Line, Kilicott Tea Garden, Matiali
6. Arjun Saotal, Vill- Manmohanpara, Sukhani basti, Nagrakata
7. Bolo Oraon, Vill- Sulkapara
8. Shyam Oraon, Tandu Line, Indong Tea Garden, Matiali
9. Adesh Oraon, Basa Line, Telipara Tea Garden (C.T), Binnaguri
10. Siva Oraon, 11 No. Line, Kilicott Tea Garden, Matiali
11. Gora Urao, Vill- Madhya Khairbari, P.O- Purba Khairbari


More Stories
সমবায় দুর্নীতিতে গ্রেফতার তৃণমূলের উত্তরবঙ্গের তিন নেতা
পারিবারিক ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে স্ত্রীকে খু*ন করে আত্ম*ঘাতী স্বামী
পুলিশের সঙ্গে বিবাদে জলপাইগুড়িতে ২ ছাত্র আটক : প্রতিবাদী নাকি মদ্যপ?