পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : বাঙালির প্রাণের খেলা ফুটবল ডার্বি দিয়ে শুরু ডুরান্ড কাপ। শনিবার থেকে মাত্র পাঁচটি আইএসএল টিমকে নিয়ে শুরু হচ্ছে ১৩৫ তম ডুরান্ড কাপ। টুর্নামেন্টের প্রথম দিন, যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। বিকেল পাঁচটার সময় খেলা শুরু। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস (SonyLiv)।
এবারের ডুরান্ড কাপে একটি বিদেশী দল হিসেবে থাকছে শ্রীলঙ্কা আর্মি। গতবারের বিজয়ী নর্থইস্ট ইউনাইটেড এবারও থাকছে টুর্নামেন্টে। ছটি গ্রুপে চারটি করে দল রয়েছে। ফাইনাল হবে ২৩ আগস্ট।
উদ্বোধনী ম্যাচ হিসেবে ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি নিয়ে খুব বেশি আগ্রহ এখনো দর্শকদের মধ্যে লক্ষ্য করা যায়নি কারণ ভারতের নতুন ফুটবল মরশুমে সবেমাত্র ঢাকে কাঠি পড়বে এদিন। তবুও ডার্বি মর্যাদার লড়াই। এগিয়ে আছে কোন দল?
এককথায় বলা ভালো, মরশুমের প্রথম সাক্ষাৎকারে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে তুলনামূলক শক্তিশালী মোহনবাগান কারণ গতবারের আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের টিম বেশ কিছুটা হলেও ভেঙেছে। পাশাপাশি মোহনবাগানের টিম প্রায় অক্ষত এবং দেশি ও বিদেশী ভালো সাইনিং হয়েছে সবুজ মেরুনে।
উল্লেখযোগ্য ভাবে, লাল হলুদের কোচ হিসেবে আনা হয়েছে হাভাসকে যিনি কলকাতা ও ভারতের ফুটবল সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল। সবুজ মেরুনের কোচ হিসাবে আনা হয়েছে পানাজিয়োটিস দিমপেরিসকে। পঞ্জাব এফসি-র কোচ ছিলেন তিনি। তিনিও আইএসএলে সাফল্য পেয়েছেন।
বিদেশী তারকারা এখনো প্রায় অনুপস্থিত। ইস্টবেঙ্গলে চারজন বিদেশি থাকলেও এখনও ভারতে আছেন দুজন যার মধ্যে ড্যানি রামিরেজ সবে অনুশীলন শুরু করেছেন। রশিদকে পাওয়ার সম্ভাবনা কম। মোহনবাগানেও একই হাল। মিগুয়েল সহ অনেককেই প্রথম ম্যাচে পাওয়া যাবে না।একমাত্র দ্রাজিচ অনুশীলন শুরু করেছেন। আলবের্তো সবে শুক্রবার বিকেলে এসেছেন। তাঁর পক্ষে ডার্বিতে শুরু থেকে নামা কার্যত অসম্ভব। ফলে দু দলকেই দুটি দলকেই দেশী স্কোয়াডের উপরে নির্ভর করতে হবে। মোহনবাগান সিনিয়র টিমের অনেককেই কলকাতা ফুটবল লিগে গা ঝালিয়ে নিতে নামিয়েছে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের হয়ে সিনিয়র টিমের পিভি বিষ্ণু ছাড়া কেউই ম্যাচ প্র্যাকটিসে নেই। সুতরাং ডুরান্ড কাপে মুখোমুখি সাক্ষাৎ করে যতই ইস্টবেঙ্গল এগিয়ে থাকুক, শনিবার ব্যাকফুটে তারা, অ্যাডভান্টেজ মোহনবাগান। ডুরান্ড কাপে সফলতম দল এবং ১৭ বারের চ্যাম্পিয়ন মোহনবাগানের সব হিসেব অবশ্য উল্টে দিতে পারেন আন্টেনিও লোপেজ হাভাস। জিকশন -আনোয়ার নাকি শুভাশীষ -রাহুল ভেকে? মরশুমের প্রথম ডার্বিতে কারা বাজিমাত করে এখন এটাই দেখার।।
আরও পড়ুন আর্জেন্টিনার পরাজয়ের নেপথ্যে ফকল্যান্ড?
ডার্বি দিয়ে শুরু ডুরান্ড #ইস্টবেঙ্গল #মোহনবাগান


More Stories
ভিভিএস লক্ষ্মণের হাত ধরে জয়ের রাস্তায় ফিরল ভারত
একই দিনে জন্ম, দুই ফাস্ট বোলারকে দিয়ে আক্রমণ শুরু ভারতের
ফাইনালে লাল কার্ড দেখা পারেদেসকে ‘খু*ন করতে চেয়েছিলেন’ মেসি?