পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : হতে পারে দুর্বল প্রতিপক্ষ তবুও দাগ নেই টিম ইন্ডিয়ার সাফল্যে, বরং রয়েছে প্রাপ্তি । স্টপগ্যাপ তারকা কোচের হাত ধরে এক ঝাঁক তরুণ ও নবীনকে নিয়ে টি টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ে কে পর্যুদস্ত করল ভারত, সিরিজের ফলাফল ৩-০। মনে রাখতে হবে যে, ভারত অতি সম্প্রতি আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে আটটি ম্যাচের ছটিতে কচুকাটা হয়েছিল, কার্যত মাথা নিচু করে মাঠ ছেড়েছিল প্রায় প্রতি ম্যাচে। সেদিক থেকে,জিম্বাবুয়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর মধ্যে রয়েছে একরাশ প্রাপ্তি। বৈভব সূর্যবংশী ছাড়াও প্রাপ্তি ফাস্ট বোলারদের চমকপ্রদ পারফরম্যান্স। তৃতীয় ম্যাচেও ৩৫ রানের জয়ের কারিগর সূর্যবংশী এবং তিন পেসার। সূর্যবংশী জীবনের দ্বিতীয় আন্তর্জাতিক অর্ধশতরান করলেন, ৪৭ বলে করলেন ৮১ রান পেসার ত্রয়ীর মধ্যে সবচেয়ে বেশি দাগ কেটেছেন নিঃসন্দেহে মায়াঙ্ক যাদব। গতির সঙ্গে বৈচিত্র্যের সংমিশ্রণ তাঁকে আলাদা ভাবে তুলে এনেছে জিম্বাবুয়ে সিরিজে। তৃতীয় ম্যাচে তিনটি উইকেট তুলেছেন তিনি। পাশাপাশি, চোখে পড়েছেন আরেক ফাস্ট বোলার অশোক শর্মা। যশ ঠাকুর ধারাবাহিক না হয়েও এঁদের পাশাপাশি মানিয়ে গিয়েছেন। সব মিলিয়ে জিম্বাবুয়ে সিরিজে নামীদের ছাপিয়ে গেলেন অনামীরা – বুঝিয়ে দিলেন ভবিষ্যতের তারকা হওয়ার রসদ রয়েছে তাঁদের মধ্যে।।
জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের প্রাপ্তিযোগ
Oplus_131072


More Stories
রুদ্ধশ্বাস উত্তেজনায় জল ঢালল বৃষ্টি, ৪ রানে জিতল ভারত
ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স
টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস জয়