সময় কলকাতা ডেস্ক, ২৮ জুলাই : একটি-দুটি নয় ধানবাদে ২৫ টি ডেরায় ইডির অভিযান।ইডির নজর পড়েছিল আগেই। ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় আইন ভেঙে কয়লা উত্তোলন এবং টাকা পাচার চলছিল। সজাগ ইডি সক্রিয় হয়ে উঠে ধানবাদে অবৈধ কয়লা উত্তোলন ও অর্থপাচারের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে নেমে ২৫ টি ঠিকানায় একযোগে অভিযান চালিয়েছে । মঙ্গলবার ঝাড়খণ্ডের ধানবাদ শহরে লাগাতার চলছে ইডির অভিযান।
ঝাড়খণ্ডের ধানবাদ শহরে মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে ২৫ টি জায়গায় ইডির তল্লাশি। অবৈধ কয়লা উত্তোলন ও অর্থপাচারের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অর্থাৎ ইডি ঝাড়খন শহরের ২৫ টি জায়গায় একাধিক ব্যবসায়ীর অফিস এবং বাড়িতে তল্লাশি চালাচ্ছে। ধানবাদ এর প্রধান কয়লা ব্যবসায়ী এল বি সিং, অনিল গোয়েল, গনেশ যাদব ,পাপ্পু মন্ডল, অনুপ চৌহান ,হরেন্দ্র চৌহান, এবং প্রাক্তন বিধানসভা প্রার্থীর রোহিত যাদব ও তার সহযোগীদের কার্যালয়ে সকাল থেকেই চলছে তল্লাশি। তল্লাশি চলাকালীন মূলত এই সমস্ত ব্যবসায়ীদের অফিস থেকে ডিজিটাল রেকর্ড, ব্যাংক লেনদেন, কয়লা আউটসোর্সিং সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথি যাচাই করছে ইডি। প্রসঙ্গত ২০২৫ সালের নভেম্বর মাসে এই ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। সেই সময় নগদ ২ কোটি ২০ লক্ষ টাকা এবং ১৫০ টির বেশি জমির দলিল উদ্ধার করা হয়েছিল। অতীতে অবৈধ কয়লা উত্তোলন, বেআইনি আর্থিক লেনদেন সম্পর্কিত অভিযোগ একাধিকবার উঠেছে এই কয়লা ব্যবসা নিয়ে। বারবার এই বেআইনি কয়লা ব্যবসার বিরুদ্ধে ইডি এবং সিবিআইয়ের অভিযান সত্ত্বেও বন্ধ হয়নি অবৈধ কয়লা উত্তোলন এবং বেআইনি কয়লার ব্যবসা। এখন দেখার এবারের অভিযানে কতটা প্রভাব পড়ে বেআইনি কার্যকলাপে।।


More Stories
রক্ত পাচারের অভিযোগ বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে
বুলডোজার দিয়ে ভাঙা হল অভিষেকের কার্যালয়
কোটি কোটি টাকার চুক্তি :কীভাবে ধোঁকা দিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে বোকা বানালেন ভারতীয় বংশোদ্ভুত ব্যবসায়ী গৌরব?