সময় কলকাতা ডেস্ক, ২৮ জুলাই : রক্ত পাচারের গুরুতর অভিযোগ বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে।বেসরকারি ব্লাড ব্যাঙ্কে তল্লাশির সময় ধরা পড়েছে অনিয়ম।হাওড়ার বেসরকারি ব্লাড ব্যাংককে ঘিরে প্রবল উত্তেজনা।
স্বাস্থ্য ভবনের সরাসরি নির্দেশে মঙ্গলবার হাওড়ার একটি নামই বেসরকারি ব্লাড ব্যাংকে আচমকায় অভিযান চালায় জেলা স্বাস্থ্য দপ্তর। অভিযান চলাকালীন ধরা পড়ে একাধিক অনিয়ম। অভিযোগ উঠেছে ব্লাড ব্যাংক থেকে বিগত কয়েক মাসে রক্তদান শিবিরের নাম করে সংগ্রহ করা প্রায় ১০ হাজার ইউনিট রক্ত এবং প্লাজমা বিআইনিভাবে ভিন রাজ্যে প্রচার করা হয়েছে।। স্বাস্থ্য ভবনে জমা পড়া একটি গোপন রিপোর্টের ভিত্তিতে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর স্টক রেজিস্টার, ডোনার লিস্ট এবং ডেসপ্যাচ রেকর্ড খতিয়ে প্রাথমিকভাবে প্রায় ১০ হাজার ইউনিট রক্ত এবং প্লাজমার হিসাব মেলেনি। সূত্রের খবর প্রাথমিকভাবে ব্লাড ব্যাংক থেকে রক্ত পাচারের গুরুতর প্রমাণ পাওয়া গিয়েছে। ব্লাড ব্যাংকের লাইসেন্স, স্টোরেজের তাপমাত্রা এবং কাগজপত্রে বড়সড় গড়মিল পাওয়া গিয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠানো হবে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। দোষী প্রমাণিত হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। প্রসঙ্গত ব্লাড ব্যাংক থেকে রক্ত বা প্লাজমার পাচার সারাদেশে নতুন কোন বিষয় নয়। অতীতেও মহারাষ্ট্রের জে জে হাসপাতাল ব্লাড ব্যাংক থেকে রক্ত পাচারের অভিযোগ উঠেছিল। ২০২৬-এর ৪ ই জানুয়ারি চিঞ্চপোকলি ব্লাড ব্যাংক থেকে ১৮৫ ইউনিট প্লাজমা এবং ৫০ ব্যাগ রক্ত পাচার হয়েছিল। লাইসেন্স বাতিল এর পাশাপাশি মেডিকেল ডিরেক্টর এবং সোশ্যাল অফিসার এর বিরুদ্ধে দায়ের হয়েছিল অভিযোগ। মহারাষ্ট্রের ওয়াসীম ও জালনার দুটি ব্লাড ব্যাংকের মালিককে গ্রেফতার করা হয়েছিল রক্ত পাচারের অভিযোগ। রাজস্থান থেকে রক্ত এনে লখনউতে বেশি দামে বিক্রি করা হতো এবং রক্তের সঙ্গে স্যালাইন মিশিয়ে পরিমাণ বাড়ানোর অভিযোগেও একাধিক ব্যক্তি গ্রেফতার হয়েছিল। সাধারণত রক্তের ক্ষেত্রে দেখা যায় এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাচারের অভিযোগ, ক্যাম্পের রক্ত প্রাইভেট ব্যাংকে বিক্রি করা, আসল প্লাজমায় স্যালাইন মিশিয়ে বিক্রি করা, পাশাপাশি ডোনারদের কাছ থেকে কম দামে কিনে বেশি দামে রোগীদের কাছে বিক্রি করার অভিযোগ সারাদেশে একাধিক বার উঠেছে। ফলে হাওড়ার এই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ওঠা এই রক্ত বিক্রির অভিযোগ অনেকটাই গুরুত্ব সহকারে দেখছে স্বাস্থ্য ভবন।।


More Stories
নীলগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে মজুত বাজিতে বিস্ফোরণ
অবৈধ কয়লা উত্তোলন ও আর্থিক দুর্নীতি : ধানবাদে ২৫ টি ঠিকানায় ইডির অভিযান
শ্রমিক যোগানের নামে মানব পাচার, চক্রের সন্ধানে এনআইএ, ধৃত এক অভিযুক্ত