Home » বুলডোজার দিয়ে ভাঙা হল অভিষেকের কার্যালয়

বুলডোজার দিয়ে ভাঙা হল অভিষেকের কার্যালয়

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৮ জুলাই : বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়।তিনটি বুলডোজার চালানো হল কার্যালয়টিতে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়টি বিল্ডিং প্ল্যান বা নকশা অনুমোদন ছাড়া বেআইনিভাবে নির্মাণের অভিযোগে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় । জেলা প্রশাসনের কাছে এই নির্মাণ নিয়ে অভিযোগ জমা পড়ার পর, আজ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এই ভাঙার কাজ শুরু হয়। এই ভবনটি বা এর জমি বিতর্কিত সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর সম্পত্তি বলে সংশ্লিষ্ট মহলে অভিযোগ উঠেছে।

অভিযোগ যে বেআইনি নির্মাণ হয়েছে এই কার্যালয়ে।উপযুক্ত প্ল্যান বা অনুমতি পাশ না করিয়েই আমতলার এই অফিসটি তৈরি করা হয়েছিল বলে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জমা পড়ে।এই বেআইনি নির্মাণের পরিপ্রক্ষিতে জেলা প্রশাসন গত ১৫ জুলাই শুনানির জন্য নোটিস পাঠিয়েছিল। এর আগে মে মাসে কলকাতা পুরসভাও (KMC) হরিশ মুখার্জি রোডের লিপস অ্যান্ড বাউন্ডস অফিসকে বেআইনি অংশ ভেঙে ফেলার নোটিস দিয়েছিল।শনিবার প্রশাসনিক স্তরে এলাকায় বড় পুলিশ বাহিনী ও ৩টি বুলডোজার এনে কার্যালয়টি ভাঙার কাজ শুরু করা হয়।উল্লেখ্য, এই পার্টি অফিস বা কার্যালয়টি লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার সম্পত্তির ওপর নির্মিত বলে জানা যাচ্ছে এবং এই সংক্রান্ত নোটিসে অভিষেকের বাবা তথা সংস্থার ডিরেক্টর অমিত বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ইতিমধ্যেই লিপস অ্যান্ড বাউন্ডসের শতকোটি টাকার সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা বাজেয়াপ্ত করেছে। এছাড়া, অতি সম্প্রতি সেবি (SEBI) শেয়ার ট্রেডিংয়ে দুর্নীতির অভিযোগে এই সংস্থাকে আর্থিক জরিমানা করেছে।।

About Post Author