সময় কলকাতা ডেস্ক, ২৮ জুলাই : মাদক পাচারের বিরুদ্ধে পুলিশি সাফল্যের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।রাজ্যে মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশের সেই সাফল্য এক্স হ্যান্ডেলে পোস্ট করে পুলিশের কর্মদক্ষ তা নিয়ে প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী এক্স হন্ডেলে জানিয়েছেন গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ১৮ নম্বর জাতীয় সড়কের পুরুলিয়ার মহাসিন থানার অন্তর্গত বেলকুড়ি টোল প্লাজার কাছে একটি লরি আটক করে উদ্ধার করে বিপুল পরিমাণ গাঁজা । আন্ত:রজ্য মাদক পাচার চক্রের সদস্যরা এই গাঁজা উড়িষ্যা হয়ে আসানসোলের দিকে নিয়ে যাচ্ছিল। এসটিএফের এই অভিযানে আটক হয়েছে আন্ত:রজ্য মাদক পাচার চক্রের ৭ দুষ্কৃতী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে সাহসী পুলিশ কর্মীদের কর্মদক্ষতার জন্য অভিনন্দন জানিয়েছেন, পাশাপাশি জানিয়েছেন মাদক পাচার চক্রের মূল সমেত উপড়ে ফেলা হবে।।


More Stories
মুখ্যমন্ত্রীর আসন্ন জল্পেশ মন্দির সফর ঘিরে চলছে হেলিপ্যাড তৈরির কাজ
“বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবারে লড়বে ” : অভিষেককে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
সরকারে বিশ্বাস রেখে বারুইপুরে সায়নী ফাঁসি চাইছেন