Home » শুভেন্দু অধিকারীকে হত্যার ষড়যন্ত্রে ধৃত জঙ্গি

শুভেন্দু অধিকারীকে হত্যার ষড়যন্ত্রে ধৃত জঙ্গি

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৩১ জুলাই : নাশকতামূলক কর্মকাণ্ড  পর্দা ফাঁস।   মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে বর্ধমান থেকে স্পেশাল টাস্ক ফোর্সের (STF) হাতে গ্রেফতার হয়েছে জইশ-ই-মোহাম্মদ জঙ্গি সংগঠনের এক সদস্য। ধৃত ব্যক্তির নাম হামিদ মণ্ডল। গোয়েন্দা সূত্রে জানা যায়, তার মোবাইল ফোন থেকে শুভেন্দু অধিকারীর গতিবিধি ও সফরের একাধিক তথ্য উদ্ধার করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলা থেকে বেঙ্গল এসটিএফ-এর হাতে পাকড়াও হয় হামিদ  মণ্ডল।

সূত্রের খবর অনুযায়ী, ধৃত হামিদ মণ্ডল জইশ-ই-মোহাম্মদের সাজ্জাদ ভাট্টি গ্যাংয়ের সঙ্গে যুক্ত এবং পিন হিসেবে কাজ করত। এও জানা গিয়েছে, গত ৯ জুলাইয়ের পর থেকে শুভেন্দু অধিকারীর বিভিন্ন সফর ও যাতায়াতের গোপন তথ্য সংগ্রহ করা হয়েছিল। আরও বিশদ তথ্য জানার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা।।

About Post Author