Home » পাক সংগঠন আইএসআই-এর জঙ্গি হাবড়ায় গ্রেফতার

পাক সংগঠন আইএসআই-এর জঙ্গি হাবড়ায় গ্রেফতার

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১২ অগাস্ট : বারাসাত পুলিশ জেলায় গ্রেফতার পাক গুপ্তচর সংগঠন আইএসআই-এর সঙ্গে সম্পর্কযুক্ত জঙ্গি। এসটিএফ সূত্রের খবর, পাক জঙ্গি সংগঠনের মদতপুষ্ট দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে । হাবড়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এক পাক জঙ্গিকে।  তার সূত্র ধরে আরও এক আইএসআই-এর সংস্পর্শে থাকা জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে তপসিয়া থেকে। জানা গিয়েছে ধৃত দুই জঙ্গির নাম রানা রাউফ ও মোহাম্মদ ইজাজ। অত্যন্ত গুরুত্বসহকারে  গভীর ভাবে খতিয়ে দেখা হচ্ছে ভারতে তাদের কর্মকাণ্ডের পরিধি। তাদের এদিন তোলা হয়েছে আদালতে।

প্রসঙ্গত, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)-র হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে রানা রউফ ওরফে ওয়াহাব আলম নামের পাকিস্তানি নাগরিককে হাবড়া গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ (STF)। তাকে জিজ্ঞাসাবাদ করে আরো এক যুবককে তপসিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা গিয়েছে, মোহাম্মদ ইজাজ নামে ধৃত যুবকও আইএসআই-এর সঙ্গে যুক্ত এবং রানা রউফের সহযোগী। রানা রাউফ পাকিস্তানের ফয়জলাবাদের বাসিন্দা এবং ভারতে ভুয়ো নথিপত্র ব্যবহার করে আত্মগোপন করেছিল। পুলিশ সূত্রের খবর অনুযায়ী, রানা রউফ পাকিস্তানের ফয়জলাবাদের বাসিন্দা ২০১২ তে নেপাল হয়ে ভারতে ঢোকে,তার বিরুদ্ধে প্রধান অভিযোগ
আইএসআই এর মদতে নেটওয়ার্ক তৈরি করার অন্যতম হোতা ছিল সে। রানা রাউফ ওরফে ওয়াহাব আলম নিজের পরিচয় গোপন করে  তপসিয়াতে কাঠ সংক্রান্ত পেশার সঙ্গে সে প্রাথমিকভাবে যুক্ত হয়। পাশাপাশি, নকল ভোটার কার্ড আধার কার্ড তৈরি করতে থাকে। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই নেটওয়ার্ককে সক্রিয় করার পাশাপাশি জাল নথি করতেই সে নিযুক্ত ছিল। এছাড়াও তার ভারতে গতিবিধির মধ্যে সন্দেহজনক একাধিক বিষয় পুলিশের নজরে এসেছে।১৪ বছর ধরে রানা রাউফ ভারতে একাধারে আইএসআই ও জঙ্গি কর্মকান্ড ছড়িয়ে দিয়েছে বলেই প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে।

About Post Author