সময় কলকাতা ডেস্ক, ৪ অগাস্ট : জঙ্গি নিকেশ শুরু হয়েছে, আশ্রয় সরে যাওয়ায় শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে জঙ্গিরা। সাধারণ মানুষকেও সতর্ক থাকতে হবে- বললেন মন্ত্রী দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন ” মোদী ক্ষমতায় আসার পর থেকে জঙ্গি দমন শুরু হয়েছে। বিভিন্ন রাজ্যে জঙ্গি ঘাঁটি নিকেশ শুরু হয়েছে। ব্যতিক্রম ছিল পশ্চিমবঙ্গ। সেখানে জঙ্গিদের আশ্রয় দেওয়া হয়েছে। এখন আশ্রয় সরে গেছে বলে শেষ কামড় দেওয়ার চেষ্টা হচ্ছে।” দিলীপ বলেন, “আমি নিউটাউনে থাকি। এখানে শাপুরজি আবাসনে বিভিন্ন সময়ে জঙ্গিরা ঘাঁটি গেড়ে ছিল। শুধু নেতা নয়। সাধারণ মানুষের জীবন মূল্যবান। তাদেরও সতর্ক থাকতে হবে। রাজনৈতিক ছাতা সরে যাওয়ায় ওরা মরিয়া হয়ে উঠেছে।”
দিলীপ ঘোষ আরও বলেন,খাগড়াগড় থেকে পিংলা, মালদা থেকে মুর্শিদাবাদ- ১০ থেকে ১২ বছর ধরে রেপিস্ট আর টেরোরিস্ট দের সেফ হোম বানিয়ে রেখে দিয়েছিল। সেই কারণেই NIA কে সক্রিয় করা হয়েছে। এখন সব এজেন্সি মিলেমিশে কাজ করছে। আগে পুলিশের কাছে খবর থাকত না। অন্য রাজ্যের পুলিশ এখানে এসে এনকাউন্টার করে চলে যেত। এখানকার পুলিশ জানতেই পারত না। নেতা মন্ত্রীদের উপরে সাইবার অ্যাটাক প্রসঙ্গে তিনি বলেন, হাইটেক ব্যবস্থা কাজে লাগানো হচ্ছে। টুইন টাওয়ার বা মুম্বই তাজ অ্যাটাক। আধুনিক ব্যবস্থা নিয়ে কাজ করা হয়েছে। তাই সতর্ক থাকতে হবে। আগেও সাধারণ মানুষ বলত। কেউ শুনত না। পুলিশের কাজ করার অভ্যাস নষ্ট হয়ে গেছে। সোর্স নষ্ট হয়ে গেছে।। তবে জঙ্গি দমনে কেন্দ্র সার্বিকভাবে সতর্ক বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।।


More Stories
মুখ্যমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রে পাকড়াও হামিমের বান্ধবী ধৃত
ভূস্বর্গ ভয়ংকর : পহেলগাঁওয়ের কায়দায় কুলগামে পরিচয় জেনে শ্রমিকদের গু*লি করে হ*ত্যা
শোয়েব আখতারের সঙ্গে জঙ্গী যোগ? দাদার শেষকৃত্যে হাজির পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড!