সানি রায়, সময় কলকাতা : শিক্ষকরাও বাদ যাচ্ছেন না। শাসকদলের নেতা, তৃণমূল পঞ্চায়েত প্রধানদের পর এবার ডিম থেরাপির শিকার স্কুলের প্রধান শিক্ষক, চাঞ্চল্য ধূপগুড়িতে।
শাসকদলের নেতা, তৃণমূল পঞ্চায়েত প্রধানদের পর এবার ডিম থেরাপির শিকার হলেন এক স্কুলের প্রধান শিক্ষক তথা শিক্ষা সেলের নেতা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে। আক্রান্ত হয়েছেন ধূপগুড়ি বিদ্যাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা শিক্ষা সেলের নেতা সুদীপ মল্লিক। ঘটনার পর তিনি ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিদ্যালয় ছুটির পর মোটরবাইকে বাড়ি ফিরছিলেন সুদীপ মল্লিক। অভিযোগ, কয়েকজন যুবক তাঁর মোটরবাইকের পিছু নেয়। সূত্রের খবর, এদিন তিনি নিয়মিত রাস্তা ব্যবহার না করে অন্য একটি পথ দিয়ে বাড়ি ফিরছিলেন। হাসপাতাল পাড়া এলাকায় পৌঁছতেই আচমকা তাঁর উপর ডিম থেরাপি করা হয়। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের একাংশের দাবি, ঘটনার নেপথ্যে রাজনৈতিক কারণ থাকতে পারে। অভিযোগ, গত বিধানসভা নির্বাচনের সময় প্রধান শিক্ষক তথা শিক্ষা সেলের নেতা সুদীপ মল্লিক প্রকাশ্যে তৃণমূলের একাধিক রাজনৈতিক সভা ও কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। বিভিন্ন সভা থেকে তিনি বিজেপি, সিপিএমসিপিএম এবং কংগ্রেসের সমালোচনা করার পাশাপাশি বিরোধী দলগুলির সমালোচনা করেছিলেন।
ঘটনার বিষয়ে প্রধান শিক্ষক তথা শিক্ষা সেলের নেতা সুদীপ মল্লিক প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি। বিষয়টি নিয়ে তিনি মুখে কুলুপ এঁটেছেন। তবে ঘটনার পর তিনি ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর পাশে দাঁড়িয়েছেন শিক্ষা সেলের সদস্য এবং বিদ্যালয়ের একাধিক শিক্ষক।ঘটনাকে কেন্দ্র করে ধূপগুড়ি জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।।


More Stories
হতাশা থেকে ” পিসি- ভাইপো ” টার্গেট করেছে মুখ্যমন্ত্রীকে : অর্জুন সিংহ
সর্প আতঙ্ক গ্রাস করছে ধূপগুড়িকে
হাতির করিডোরে ভয়ের উপত্যকায় খুদে দীপক-আয়ুষ নেই রাজ্যের বাসিন্দা