Home » রাজস্থানের লম্বা দেশের ঘোড়া, কে এই মানব সুতার?

রাজস্থানের লম্বা দেশের ঘোড়া, কে এই মানব সুতার?

সময় কলকাতা ডেস্ক, ২০ অগাস্ট : রাজস্থানের ক্রিকেটার মানব সুতার হইচই ফেলে দিয়েছেন টেস্ট ক্রিকেটে। মাত্র দুটি টেস্ট খেলেই ২৪ বছর বয়সী বাঁ হাতি স্পিনার ইতিমধ্যেই ১৭ টি উইকেট পেয়েছেন। আফগানিস্তানের বিরুদ্ধে অভিষেক লগ্নে ৭ উইকেট পাওয়ার পরে শ্রীলংকার মাটিতে সিরিজের প্রথম টেস্টে তুলে নিয়েছেন দশ উইকেট। রাজস্থানের কোনো ক্রিকেটারের এরকম সাফল্য স্মরণাতীত কালের মধ্যে নেই। রাজস্থানের হনুমন্ত সিং ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাড়া জাগিয়ে নিজের ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন। অভিষেক লগ্নেই ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান পেয়েছিলেন হনুমন্ত। গত এক যুগ ধরে বেশ কয়েকজন ক্রিকেটার রাজস্থানের থেকে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন । ২০১৪ সাল থেকে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এমন উল্লেখযোগ্য রাজস্থানের ক্রিকেটারদের মধ্যে রয়েছেন পঙ্কজ সিং, খলিল আহমেদ, দীপক চাহার, রাহুল চাহার, রবি বিষ্ণুই এবং গগন খোদা। শ্রীগঙ্গানগরের মানব সুতার নবতম সংযোজন। তাঁর অলরাউন্ড এবিলিটি দিয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি লম্বা রেসের ঘোড়া। টি-টোয়েন্টির জমানায় উঠে এসে তার বরাবরই নজর টেস্ট ম্যাচের দিকেই। রাজস্থানের ছোট শহর থেকে উঠে আসা মানব দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা টানা নেট প্র্যাকটিস করেছেন লাল বল দিয়েই যার ফল মিলছে হাতেনাতে।

About Post Author