Home » বাংলাদেশকে বিধ্বস্ত করল ভারতের ছেলেরা

বাংলাদেশকে বিধ্বস্ত করল ভারতের ছেলেরা

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : ফুটবলে বাংলাদেশ বধ। এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন টিকে থাকলো ভারতের অনূর্ধ্ব ২০ দলের  । সিরিয়ার পরে বাংলাদেশকেও হারাল ভারতের অনূর্ধ্ব  ২০ ছেলেরা। উজবেকিস্তানের তাসখণ্দের দোস্তলিক স্টেডিয়ামে অনূর্ধ্ব ২০ বাছাই পর্বে বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়ে দিল ভারত। নিজেদের প্রথম ম্যাচে সিরিয়াকে ১-০ গোলে হারালেও, দ্বিতীয় ম্যাচে আয়োজক উজবেকিস্তানের কাছে ০-৪ ব্যবধানে বড় ব্যবধানে পরাজিত হয়। ফলে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য নিজেদের অস্তিত্ব রক্ষায় এদিনের ম্যাচে জয়লাভ ভারতের জরুরী ছিল। খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়েছিল ভারত। ভারতের হয়ে ম্যাচের ২৫ মিনিটে প্রথম গোলটি করেন ড্যানি মিতাই লাইশরাম । দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে ভারত। গোলদাতা বিশাল যাদব ও মোহাম্মদ আরবাস ।বাংলাদেশ টানা তিনটি ম্যাচে হারলো, এদিন খেলায় দু দলের মধ্যে হাতাহাতির উপক্রম হয়েছিল।  এদিনের খেলায় ভারতের ছেলেরা পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলেছে,আরও বেশি গোলে ভারত জিতলে বলার কিছু ছিল না।।

About Post Author