সময় কলকাতা ডেস্ক, ১২ সেপ্টেম্বর : কলকাতায় এলে তাঁর পরিবারকে দেখে নেওয়া হবে! ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ অস্কার ব্রুজো ভারতে এলে পরিবার সহ খুনের হুমকি! পুলিশ এবং স্প্যানিশ অভিবাসন দপ্তরে অভিযোগ দায়ের করলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ। ঘটনার সূত্রপাত অস্কার ব্রুজোর সমাজ মাধমে একটি পোস্ট ঘিরে। এই পোস্টে গত মরশুমের আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ লিখেছিলেন, ইস্টবেঙ্গলের এক প্রধান কর্মকর্তা আইএসএলে ইস্টবেঙ্গলের শেষ ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে খেলতে নামার আগে জানিয়েছিলেন, রেফারি ইস্টবেঙ্গলের হাতে রয়েছে। পরবর্তীতে এই কর্মকর্তা যে দেবব্রত সরকার তাও পরিষ্কার করে দিয়েছেন অস্কার। এই পোস্ট ঘিরে সমাজ মাধ্যমে চাঞ্চল্য ছড়ায়। তার জেরেই তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে ইঙ্গিতপূর্ণ অভিযোগ ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচের। হুমকি দাতাদের নামও তাঁকে দেওয়া হুমকিতে স্পষ্ট বোঝা যাচ্ছে বলে জানিয়েছেন অস্কার ব্রুজো ।।
ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচকে খুনের হুমকি!


More Stories
সেরেনাকে ছুঁতে পারবেন সাবালেঙ্কা?
স্বপ্নের দৌড় অব্যাহত বেন শেলটনের
দুঃসময় কাটছে না, আবার হারের মুখে পাকিস্তান