Home » সেরেনাকে ছুঁতে পারবেন সাবালেঙ্কা?

সেরেনাকে ছুঁতে পারবেন সাবালেঙ্কা?

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : রবিবার রাতে ইউএসওপেনের মেয়েদের ফাইনালে মুখোমুখি দুই বিশ্বসেরা। পুরুষদের বিভাগের একাধিক অঘটন ঘটলেও ২০২৬ ইউএস ওপেন টুর্নামেন্টে মহিলা সিঙ্গলস অঘটনহীন। মেয়েদের দুই শীর্ষ তারকাই পৌঁছে গিয়েছেন ফাইনালে। মহিলাদের বিশ্ব টেনিস ranking এ ১ নম্বর তারকা হারিয়েছেন ৩ নম্বরকে। আবার অন্যদিকে, ২ নম্বরে থাকা তারকা হারিয়েছেন ৪ নম্বর তারকাকে। এবার প্রত্যাশা মতোই মহিলাদের সিঙ্গেলসের ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা। ফাইনালের প্রতিপক্ষ এলিনা রিবাকিনা। সেমিফাইনালে আমেরিকার জেসিকা পেগুলাকে ৭-৫, ৬-২ গেমে হারিয়ে ফাইনালে পৌঁছান বেলারুশের তারকা ও WTA Ranking শীর্ষে থাকা আরিনা সাবালেঙ্কা।অন্যদিকে, আরেক সেমিফাইনালে কোকো গফকে ৩-৬, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন কাজ়াখস্তানের এলিনা রিবাকিনা। গ্র্যান্ড স্ল্যাম শিরোপা দখলের এবার লড়াইয়ে মুখোমুখি হবেন বিশ্বের ১ নম্বর ও ২ নম্বর টেনিস তারকা। উল্লেখ্য সাবালেঙ্কা চারটি গ্রান্ডস্ল্যাম জিতেছেন যার মধ্যে গত দুবছর ধরে ঝুলিতে টানা এসেছে ইউএস ওপেন খেতাব । এর আগে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা তিনবার ইউএস জিতেছিলেন সেরেনা উইলিয়ামস।এখন দেখার সাবালেঙ্কা ইউএস ওপেন খেতাব জয়ে হ্যাটট্রিক করে তাঁকে স্পর্শ করতে পারেন কিনা? উল্লেখ্য, সাবালেঙ্কা ও রিবাকিনার মধ্যে ১৭ টি সাক্ষাতে দশটিতে জয়ী হয়েছেন সাবালেঙ্কা।।

About Post Author