পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : ক্রিকেটে এশিয়া সেরার লড়াইয়ে ভারতের মেয়েদের সামনে বিন্দু মাত্র প্রতিরোধ গড়ে তুলতে পারল না গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ফাইনালে হেলায় লঙ্কা বিজয় করে অষ্টম বারের জন্য মহিলা ক্রিকেটের এশিয়া কাপ ঘরে তুলল ভারতের মেয়েরা। জয় এল ৭২ রানে। ভারতের ওপেনিং জুটির দাপটে এবং দুই স্পিনার দীপ্তি শর্মা ও শ্রী চারনির ঘূর্ণিতে কাবু হয়ে নতি স্বীকার করে শ্রীলঙ্কা। ওপেনিং জুটির ১২৯ রানের সুবাদে ভারত প্রথমে ব্যাট করে তোলে ৫ উইকেটে ১৮৩। স্মৃতি মান্ধনা করেন ৫৯, শেফালীর সংগ্রহ ৬৮। দুজনেই সমসংখ্যক ৩৯ টি করে বল খেলেন। বাংলার মেয়ে বিচা ঘোষ করেন ১৭ রান। পাল্টা ব্যাট করতে গেলে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শ্রীলংকা ভারতীয় ফিল্ডাররাও একটানা ক্যাচ খেলতে থাকেন। ভারত পাঁচটি ক্যাচ না ফেললে অনেক আগেই ম্যাচের নিষ্পত্তি হয়ে যেত। শেষ পর্যন্ত ইনিংস-এর শেষ বলে শ্রীলংকা ১১১ রানে অলআউট হয়ে যায়।। দীপ্তি শর্মাতিনটি এবং শ্রী চারনি চারটি উইকেট পান। ব্যাটিং সাফল্যের পাশাপাশি একটি উইকেট তুলে ম্যাচের সেরা শেফালী বর্মা। পুরুষ ক্রিকেটের স্মৃতি ফেরালো মহিলাদের এশিয়া কাপ। মহাসিন নাকভির হাত থেকে এশিয়া কাপ নিতে অস্বীকার করলেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কাউর ।
স্মৃতি-শেফালীর ব্যাটে আর দীপ্তি-শ্রীর ঘূর্ণিতে এশিয়া কাপ ভারতের
Oplus_131072


More Stories
ছোটদের হকিতে এশিয়া সেরা ভারতের ছেলেরা ও মেয়েরা
ইস্টবেঙ্গল মহামেডান ম্যাচ বারাসাত থেকে সরে কল্যাণীতে
ইস্টবেঙ্গলের জর্ডন যাত্রা