পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : চিনে জুনিয়র এশিয়া কাপ হকিতে ভারতের ছেলেদের মতই চ্যাম্পিয়ন মেয়েরাও। ছেলেদের ফাইনালে ভারতের ছেলেরা আবার বিজয় পতাকা উড়িয়েছে । ৪-১ গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে খেতাব জয় ভারতের। উল্লেখ্য গতবারও চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ফাইনালে শুরু থেকেই তেড়ে-ফুঁড়ে খেলে ২৩ মিনিটের মধ্যে ভারত ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। ৩ মিনিটে অজিত যাদব গোল করার পরে ১৩ মিনিটে অধিনায়ক আনমোল এক্কা ব্যবধান কে দ্বিগুণ করে দেন। ২৩ মিনিটে তৃতীয় গোলটি করেন প্রভদীপ সিং। পেনাল্টি কর্নার থেকে আশু মৌর্য ভারতের চতুর্থ গোল করেন। খেলা ভাঙার ৬ মিনিট আগে একটি গোল শোধ করে দক্ষিণ কোরিয়া। এবারের টুর্নামেন্টে ভারত অপরাজিত হিসেবেই চ্যাম্পিয়ন হলো। এই টুর্নামেন্টে জেতার সুবাদে সরাসরি জুনিয়র বিশ্বকাপে সুযোগ ভারতীয় দল। মেয়েরাও সরাসরি জুনিয়র বিশ্বকাপে সুযোগ পেল চীনের মোকিতে শক্তিশালী চীনকে হারিয়ে। ফাইনালে টানটান উত্তেজনার ম্যাচে ১-০ ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় ভারতের মেয়েরা।ম্যাচের ১৭ মিনিটে ভারতের পক্ষে জয়সূচক গোলটি করেন সানিকা চন্দ্রকান্ত মানে।।
ছোটদের হকিতে এশিয়া সেরা ভারতের ছেলেরা ও মেয়েরা
Oplus_131072


More Stories
স্মৃতি-শেফালীর ব্যাটে আর দীপ্তি-শ্রীর ঘূর্ণিতে এশিয়া কাপ ভারতের
ইস্টবেঙ্গল মহামেডান ম্যাচ বারাসাত থেকে সরে কল্যাণীতে
ইস্টবেঙ্গলের জর্ডন যাত্রা