সময় কলকাতা ডেস্ক, ১৫ সেপ্টেম্বর : ২০২৬ সালের এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও শুরু হয়ে গিয়েছে এশিয়ান গেমসের খেলা। মহিলা ফুটবল শুরু হয়েছে এবং জাপান, দক্ষিণ কোরিয়া, চিন ও উত্তর কোরিয়া বিরাট ব্যবধানে নিজেদের প্রথম ম্যাচে জিতেছে। উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচটি ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়। উত্তর কোরিয়া ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে প্রথমার্ধেই ৭-০ ব্যবধানে এগিয়ে যায়। বিরতির পর উত্তর কোরিয়া আরও ৩টি গোল করলে বাংলাদেশ ১০-০ গোলের লজ্জাজনক হারের মুখে পড়ে। এর আগে ২০১৩ সালে থাইল্যান্ডের কাছে ৯-০ গোলে হেরেছিল বাংলাদেশ। উত্তর কোরিয়ার বিপক্ষের এই ১০-০ গোলের হারটি মহিলাদের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের পরাজয়। এই থাইল্যান্ড আবার সোমবার ০-৮ গোলের ব্যবধানে জাপানের কাছে হেরেছে। দক্ষিণ কোরিয়া ৫-০ গোলে হারিয়ে দিয়েছে মায়ানমারকে। চিন ৫-১ গোলে হারিয়ে দিয়েছে হংকংকে।।
এশিয়ান গেমসে ফুটবলে ১০ গোলে হার বাংলাদেশের


More Stories
অভিষেক ঝড়ে উড়ল আফগানিস্তান
স্মৃতি-শেফালীর ব্যাটে আর দীপ্তি-শ্রীর ঘূর্ণিতে এশিয়া কাপ ভারতের
ছোটদের হকিতে এশিয়া সেরা ভারতের ছেলেরা ও মেয়েরা