Home » ডায়াবিটিস রোগকে হারিয়ে বিশ্বজয়

ডায়াবিটিস রোগকে হারিয়ে বিশ্বজয়

Oplus_131072

সময় কলকাতা, ১৫ সেপ্টেম্বর : শৈশবে খেলাধুলা করা থেকে যে ছেলেটি ক্রমেই দূরে সরে যাচ্ছিল অসুস্থতার জন্য সে জিতে চলেছে একের পর এক গ্র্যান্ডস্ল্যাম।  ডায়াবিটিস রোগকে হারিয়ে বিশ্বজয় করছেন জার্মান তারকা আলেকজান্ডার জেরেভ।

জীবনের সেরা সময় কাটাচ্ছেন আলেকজান্ডার জেরেভ (Alexander Zverev) । জার্মান টেনিস পেশাদার জেরেভ ২০২৩ এবং ২০২৪ সালের নানা চড়াই-উতরাই পেরিয়ে ২০২৬ সালে তিনি তাঁর ক্যারিয়ারের সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ।অথচ শৈশবে তাঁর ডায়াবিটিস বা মধুমেহ রোগ ধরা পড়েছিল। সে সময় প্রশ্ন ছিল সর্বোচ্চ পর্যায়ে খেলাধুলা করতে পারা তো দূরের কথা, তিনি সুস্থ স্বাভাবিক জীবনে সহজে ফিরতে পারবেন কিনা । দুদিন আগেই তিনি যুক্তরাষ্ট্রের বেন শেলটনকে হারিয়ে তাঁর প্রথম ইউএস ওপেন শিরোপা জয় করেছেন, যা চলতি বছরে তাঁর দ্বিতীয় গ্র্যান্ড স্লাম। এর আগে ফ্রেঞ্চ ওপেন জয়লাভ করেছিলেন তিনি। বিভিন্ন বিতর্ক বিভিন্ন সময় গ্রাস করেছে তাকে। তবে অসুস্থতা থেকে মুক্তি তাকে জীবনে চলার শক্তি দিয়েছে আর তিনি মনে করেন তাঁর সাফল্যের যাবতীয় কৃতিত্ব তাঁর মায়ের ।ইউ এস ওপেন জেতার পরে আবেগঘন কণ্ঠে জেরেভ বলেছেন , “চার বছর বয়সে ডায়াবিটিস রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসক বলেছিল, পেশাদার টেনিস খেলোয়াড় হওয়ার সম্ভাবনা আমার কম। কিন্তু আমার পাশে আমার মা ছিল। আমাকে সব সময় আত্মবিশ্বাস জুগিয়েছে। আমার ঢাল হয়ে দাঁড়িয়েছে। আজ আমি যা হয়েছি, তার কৃতিত্ব পুরোটাই মায়ের।”

ডায়াবিটিস রোগকে হারিয়ে বিশ্বজয় #আলেকজান্ডারজেরেভ

আরও পড়ুনসাবালেঙ্কা সিংহাসনচ্যুত, ইউএস ওপেন জিতলেন রিবাকিনা

About Post Author