সময় কলকাতা ডেস্ক, ১৬ অক্টোবর : এএফসি চ্যালেঞ্জ লিগ বা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গ্রুপ পর্বের ম্যাচে জর্ডনের ক্লাব আল হুসেন এসসি-র বিরুদ্ধে বুধবার মাঠে নামছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল তিনজনের বেশি বিদেশি পাচ্ছে না প্রথম ম্যাচে। মহম্মদ রশিদের অধিনায়কত্বে মূলত ভারতীয় ব্রিগেডের লড়াই অত্যন্ত কঠিন। আল হুসেনের হয়ে খেলতে নামবেন চারজন বিশ্বকাপার। ইস্টবেঙ্গলের দুই স্বদেশি স্ট্রাইকার ডেভিড ও জেসিন টিকে কতটা দাঁত বসাবেন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আনোয়ারের ইস্টবেঙ্গলের ডিফেন্স জর্ডানের মাটিতে কতটা দুর্ভেদ্য থাকে। খেলা ভারতীয় সময় রাত সাড়ে নটায়, খেলা দেখা যাবে ফ্যান কোডে।
এএফসি কাপে বিদেশের মাঠে নামছে ইস্টবেঙ্গল : কখন খেলা, কোথায় দেখবেন
Oplus_131072


More Stories
মেসি অবসর ভেঙে ফিরছেন
জিম্বাবুয়েকে হারাল অস্ট্রেলিয়া
ডায়াবিটিস রোগকে হারিয়ে বিশ্বজয়