সময় কলকাতা ডেস্ক, ১৬ সেপ্টেম্বর : অবসর ভেঙে আবার ফিরছেন মেসি! তাকে আবার দেখা যাবে আর্জেন্টিনার জার্সি গায়ে। তবে স্রেফ একটি ম্যাচের জন্যই তিনি অবসর ভাঙছেন।
লিওনেল মেসি অবসর ভেঙে আবারও আর্জেন্টিনা জাতীয় দলে ফিরছেন, তবে এটি শুধুমাত্র তাঁর একটি আনুষ্ঠানিক বিদায়ী (Farewell) ম্যাচ খেলার জন্য। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১–০ গোলে হারার কিছুদিন পরেই মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর এর কথা ঘোষণা করেছিলেন। গত ৩১ আগস্ট মেসি জানিয়েছিলেন, তিনি অনেক প্রাপ্তি নিয়েই আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়াচ্ছেন। ভক্তদের ঘরের মাঠে শেষবারের মতো ৩৯ বছর বয়সী তারকাকে দেখার সুযোগ করে দিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA) এই বিশেষ উদ্যোগ নিয়েছে। আগামী ৬ অক্টোবর, ২০২৬ মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচে প্রতিপক্ষ দল বেনিন (Benin Republic)। বুয়েনস আইরেসের ঐতিহাসিক রিভার প্লেটের হোম গ্রাউন্ড এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে । AFA সভাপতি ক্লাউডিও তাপিয়া জানিয়েছেন, মেসিকে উপযুক্ত সম্মান জানাতে ২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সব সদস্যকে তাদের পরিবারসহ এই ম্যাচে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। মেসি আর্জেন্টিনার জার্সি গায়ে তাঁর শেষ এবং ২০৮তম ম্যাচটি খেলে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানাবেন। প্রসঙ্গত এখনো ক্লাব ফুটবল খেলছেন মেসি। তিনি তাঁর মার্কিন ক্লাব দল ইন্টার মিয়ামির হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন।।


More Stories
জিম্বাবুয়েকে হারাল অস্ট্রেলিয়া
এএফসি কাপে বিদেশের মাঠে নামছে ইস্টবেঙ্গল : কখন খেলা, কোথায় দেখবেন
ডায়াবিটিস রোগকে হারিয়ে বিশ্বজয়