সময় কলকাতা ডেস্ক, ১৬ সেপ্টেম্বর : কলকাতা লিগে রুদ্ধশ্বাস যবনিকা টানার জন্য আবার পাল্টে গেল কলকাতা ফুটবল লিগের সূচি। মোহনবাগান বনাম মহামেডানের বারাসাত স্টেডিয়ামের ম্যাচটি বৃহস্পতিবারের পরিবর্তে অনুষ্ঠিত হতে চলেছে শনিবার। একইদিনে ইস্টবেঙ্গল সহ সুপার সিক্সের অন্য দলগুলির ম্যাচ ও অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, সুপার সিক্সের মোহনবাগান ও মহামেডান ম্যাচের গুরুত্ব অপরিসীম। এই ম্যাচ ড্র হলে ইস্টবেঙ্গলের সামনে চ্যাম্পিয়ন হওয়ার দরজা খোলা থাকবে। উল্লেখ্য, গাণিতিক নিয়মে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকা ইউনাইটেডের ম্যাচও একইদিনে হবে। ফলে টানটান উত্তেজনার মধ্যেই শনিবারের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে।
শেষ মুহূর্তে কলকাতা ফুটবল লিগের শেষ রাউন্ডের সূচি পাল্টে চ্যাম্পিয়নশিপের লড়াইকে আলাদা মাত্রা দিল আইএফএ। টানটান কলকাতা লিগে সুপার সিক্সের চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকা দলগুলির কেউ যেন বাড়তি সুবিধা না পায় সেদিকে তাকিয়ে ১৯ তারিখ চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলির পুনর্বিন্যাস করেছে আইএফএ । নতুন বিন্যাসে কলকাতা লিগের ফয়সলা হবে আগামী শনিবার। ১৭ তারিখ বারাসাত স্টেডিয়ামে মিনি ডার্বি হওয়ার কথা থাকলেও সেই ম্যাচ বারাসাতেই হবে ১৯ তারিখ। উল্লেখ্য, ১৯ তারিখ বারাসাত স্টেডিয়ামে ইউনাইটেড ও ভবানীপুরের খেলাটি স্থানান্তরিত করা হয়েছে। এই খেলাটি অনুষ্ঠিত হবে ব্যারাকপুর স্টেডিয়ামে। একইদিনে ইস্টবেঙ্গলের ম্যাচটি যথারীতি ইস্টবেঙ্গল মাঠে অনুষ্ঠিত হবে। কোল ইন্ডিয়ার বিরুদ্ধে ইস্টবেঙ্গলকে এই ম্যাচ যেমন বড় ব্যবধানে জিততে হবে, তেমনই তাকিয়ে থাকতে হবে মোহনবাগান বনাম মহামেডানের ম্যাচের ফলাফলের দিকে। একই দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় কোন দলই পূর্বনির্ধারিত সমীকরণ মাথায় রেখে মাঠে নামার সুযোগ পাচ্ছে না।।


More Stories
রুদ্ধশ্বাস উত্তেজনায় জল ঢালল বৃষ্টি, ৪ রানে জিতল ভারত
ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স
টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস জয়