Home » এশিয়ান গেমসে জাপানের বিরুদ্ধে জয় ভারতের মেয়েদের

এশিয়ান গেমসে জাপানের বিরুদ্ধে জয় ভারতের মেয়েদের

Oplus_131072

সময় কলকাতা, ১৮ সেপ্টেম্বর : এশিয়ান গেমস মহিলা ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে জাপানের বিরুদ্ধে দুর্দান্ত জয় ভারতের। এশিয়ান গেমসে মহিলা ক্রিকেটে শুক্রবার মুখোমুখি হয়েছিল ভারত ও আয়োজক দেশ জাপান। এই ম্যাচে জাপানকে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে ভারতীয় নারী ক্রিকেট দল এবং তারা সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। জাপানকে ৫৭ রানে অল আউট করে দেয় ভারত। শ্রী চারনি পান ৪ উইকেট। পাল্টা ব্যাট করতে নেমে ভারত ২উইকেটে ৫৯ রান তুলে নেয়। শেফালী বর্মা ৪০ রানে অপরাজিত থেকে যান। রিচা ঘোষও ১২ রান করে অপরাজিত থেকে যান। সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ।।

About Post Author